জেলার লালমোহন উপজেলার পৌর এলাকার মধ্যে উদ্বোধনের অপেক্ষায় লালমোহন পলিটেকনিক স্কুল এন্ড কলেজ। দুটি বহুতল ভবনের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। ক্লাসে শিক্ষা কার্যক্রমও শুরু হয়েছে।
এখানে যেসব ট্রেড রয়েছে সেগুলো হলো: আইসিটি সাপোর্ট এন্ড ইন্টারনেট থিং, রেফ্রিজারেটর এন্ড এয়ার কন্ডিশন, মেশিন অপারেশন ও ইলেকট্রিক্যাল। বিশাল এলাকা জুড়ে নির্মিত ইনিস্টিটিউট ওই অঞ্চলের শিক্ষার্থীদের কারিগরী শিক্ষায় স্বাবলম্বী করতে বড় ধরনের ভুমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।






