চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদ্বোধনে রেকর্ড জুটিতে ভালো অবস্থানে বাংলাদেশ

সাবিত খান সাবিত খান
৬:৩৫ পূর্বাহ্ণ ০১, মে ২০১৫
স্পোর্টস
A A

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে উদ্বোধনী জুটির দৃঢ়তায় বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ২৭৩ রান। খুলনা টেস্টে এরই মধ্যে তামিম ইকবাল তার ক্যা‌রিয়া‌রের ৭ম এবং ইমরুল কায়েস তৃতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন। ২৩ রানে পিছিয়ে থেকে শনিবার পঞ্চম ও শেষদিনের খেলায় মাঠে নামবেন এ দুজন।

চতূর্থ দিনে শুক্রবার বাংলাদেশ ৬১ ওভার ব্যাটিং করে। তামিম সংগ্রহ করেন ১৮৩ বলে ১৩৮ রান এবং ইমরুল সংগ্রহ করেন ১৮৫ বলে ১৩২ রান। প্রথম বাংলাদেশি হিসেবে তামিম ইকবাল টেস্টে টানা তৃতীয় সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেছেন।

এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৬২৮ রানের বিশাল সংগ্রহ তুলে নেন। উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজের ২২৪ রান এবং আযহার আলীর ৮৩ , মিসবাহউল হকের ৫৯, আসাদ শফিকের ৮৩, সরফরাজ আহমেদের ৮২ রানের সৌজন্যে এ রানের পাহাড়ে পৌছায় পাকিস্তান।

Banglabid

বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করেন ৩৩২ রান। মুমিনুল হকের ৮০, ইমরুল কায়েসের ৫১, মাহমুদুল্লাহ এর ৪৯ রানের সুবাদে তারা লড়াই করার মতো একটি পুঁজি পায়।

মুমিনুল হক প্রথম দিনের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রথম ইনিংসে ৩০০ রানের সংগ্রহকেই যথেষ্ট বলে বিস্ময় সৃষ্টি করেন। তার এই বিস্ময় জাগানো কথাকেই চরম মিথ্যা প্রমাণ করেন পাকিস্তানের ব্যাটসম্যনরা।

তবে টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ তাদের বদলে যাওয়া রূপ নিয়েই হাজির হয়েছে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের কৃতিত্ব দেখানোর পর টেস্টের দ্বিতীয় ইনিংসে এসে দৃষ্টিনন্দন খেলা উপহার দিচ্ছে টাইগাররা। পাকিস্তানের বোলারদের একরাশ হতাশা দিয়ে সমুচিত জবাব দিচ্ছে তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানবাংলাদেশবাংলাদেশ-পাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬

ভক্তের ব্যানার দেখে থামলেন তারেক রহমান

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT