চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তাপ বাড়িয়ে দিচ্ছে উইলিয়ামস বোনদের লড়াই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০১৮
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

প্রচণ্ড গরমে এমনিতেই উত্তাপ ছড়াচ্ছে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন। সেই উত্তাপ আরেকধাপ বাড়িয়ে দিতে আসরের তৃতীয় রাউন্ডেই মুখোমুখি হচ্ছেন টেনিসের বিখ্যাত উইলিয়ামস বোন, ভেনাস ও সেরেনা।

ফ্লাসিং মিডোতে বুধবার ১০১তম বাছাই জার্মানির কারিনা উইটথিয়োফটকে ৬-২, ৬-২ সরাসরি সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডের টিকিট কাটেন সেরেনা। সেই ম্যাচের একঘণ্টা আগে লুইস আর্মস্ট্রং কোর্টে ইতালির ৪০তম বাছাই কামিলা গিওরগিকে ৬-৪, ৭-৫ সেটে হারিয়ে নিজের কাজটা সেরে রাখেন ভেনাস। শুক্রবার একে অপরের বিপক্ষে লড়বেন দুই বোন।

স্টেফি গ্রাফ-মার্টিনা হিঙ্গিসযুগে পেশাদার টেনিসে অভিষেক মার্কিন দুই বোনের। এরপর ২০ বছর আগে ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে শুরু উইলিয়ামস বোনদের দ্বৈরথ। বড় বোন ভেনাস শুরুতে এগিয়ে থাকলেও পরে তাকে ছাড়িয়ে যান ছোট সেরেনা।

Banglabid

২৯বার একে অপরের বিপক্ষে লড়েছেন উইলিয়ামস বোনেরা। ১৭ জয়ে বড় বোনের থেকে এগিয়ে সেরেনা। ভেনাস পেয়েছেন ১২ ম্যাচে জয়। গ্র্যান্ড স্লামে ১৫ লড়াইয়ে ১০ জয় নিয়ে এগিয়ে সেরেনা। শুক্রবার ভেনাসের সামনে সুযোগ থাকছে সেই ব্যবধান কমিয়ে আনার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএস ওপেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সড়ক দুর্ঘটনায় সহকারী জজ নিহত

আগস্ট ১০, ২০২৬

সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

আগস্ট ১০, ২০২৬

এবার বনানীর যাত্রাবিরতিতে ‘মলূয়া’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘কৃত্রিমভাবে পাসের হার ও জিপিএ-৫ বাড়ানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছি’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

ময়মনসিংহে ১০ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৪টিতে সবাই ফেল 

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT