চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উখিয়ায় শ্মশানের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন 

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৭:৩২ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের উখিয়ার দারোগা বাজার সংলগ্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের দুই শত বছরের পুরনো শ্মশান ভূমি জবরদখল করে স্থাপনা নির্মাণের প্রতিবাদে এবং দখলকারিদের উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে দখলকারিদের উচ্ছেদ পূর্বক অবিলম্বে শশ্মান ভূমি ফিরিয়ে দেয়া না হলে আসন্ন দুর্গোৎসব পালন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

মঙ্গলবার সকাল ১১ টায় উখিয়া উপজেলা সদর স্টেশনে স্থানীয় সনাতন সম্প্রদায় আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে, উখিয়া সদরে আসন্ন শারদীয় দুর্গাপূজা স্থগিত, মন্দিরে কালো পতাকা উত্তোলন, গণস্বাক্ষর কর্মসূচি, সন্ধ্যাকালীন মন্দিরে আরতি বন্ধ রাখা, মন্দিরে এলাকাভিত্তিক প্রতিবাদ সমাবেশ, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ, উখিয়া সদরে মহাসমাবেশ, প্রতীকী অনশন, প্রধানমন্ত্রী বরাবরে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান, উখিয়া সদর স্টেশনে আরকান সড়ক এই প্রতীকী দাহক্রিয়া, জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ, কক্সবাজার-টেকনাফ সড়কে অবরোধ ও বিক্ষোভ সমাবেশ এবং এর মধ্যে সনাতন সম্প্রদায়ের কোনো নারী-পুরুষ ও শিশু পরলোক গমন করলে তাকে শ্মশানের পরিবর্তে আরকান সড়কে দাহক্রিয়া সম্পন্ন করা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, উখিয়ার দারোগা বাজার সংলগ্ন শ্মশানটি দীর্ঘ দুই শত বছর ধরে সনাতন সম্প্রদায় সৎকার কাজে ব্যবহার করে আসছিল। শ্মশানটি সরকারি খাস জমি হিসেবে আরএস খতিয়ানে চুড়ান্তভাবে নথিভূক্ত রয়েছে। কিন্তু স্থানীয় কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে শ্মশানের জায়গা দখল করে নানা স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছে। বর্তমানে শ্মশানের জায়গা সংকুচিত হওয়ায় সৎকার কাজ করাও সম্ভব হচ্ছে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভূমিশ্মশানহিন্দু সম্প্রদায়
শেয়ারTweetPin

সর্বশেষ

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT