চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঈদের সিনেমার চেয়ে ‘আমি নেতা হবো’ বেশি চলছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

প্রথমবার সিনেমা নির্মাণে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। সিনেমায় তাদের প্রথম নিবেদন ‘আমি নেতা হবো’। আর প্রথম সিনেমা দিয়েই রীতিমত বাজিমাৎ করতে শুরু করেছে এই প্রযোজনা প্রতিষ্ঠানটি। কারণ, শুক্রবার ছবিটি সারা দেশে মুক্তির পর নাকি ঈদের সময়ের চেয়ে বেশি ব্যবসা করছে! এমনটাই চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

প্রথম সিনেমা দিয়েই বাজিমাৎ! আর এ কারণে বেশ উচ্ছ্বসিত ছবির প্রযোজক। জানালেন, ঈদের সময়েও মানুষ কোনো সিনেমা দেখতে এতো আগ্রহ দেখায় না, যতোটা আগ্রহ দেখাচ্ছে ‘আমি নেতা হবো’ নিয়ে।

সারা দেশে টিকেট না পেয়েও অনেক হলে ভাঙচুরের ঘটনা পর্যন্ত ঘটেছে বলে জানিয়ে সেলিম খান বলেন, আমাদের ছবি আমরাতো ভালো বলবোই। কিন্তু গতকালকে সারা দেশের সিনেমা হলে যে চিত্র আমরা বিভিন্ন বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখেছি, এটাতো মিথ্যে নয়। আমি নেতা হবো’র মুক্তির দিনে সারা দেশের সিনেমা হলে টিকেট না পেয়ে ভাঙচুর হয়েছে। গ্রাম শহর, প্রত্যেকটা সিনেমা হলে ছবিটি দেখতে হাজার হাজার মানুষ অপেক্ষায় ছিলো। আমার সিনেমা সুপার ডুপার হিট!

এরজন্য তারকা অভিনেতা শাকিব খান ‘ফেক্ট’ কিনা?-প্রশ্নে প্রযোজকের সরল উত্তর, শাকিব খানতো অবশ্যই ফেক্ট!

এরপর আরো নিশ্চিত হতে পাশে থাকা রাজমনী সিনেমা হলসহ দেশের আরো ১২টি হলের মালিক আশরাফুল হক দিলীপকে ফোনে ধরিয়ে দেন সেলিম খান। শাকিব-মিম অভিনীত ‘আমি নেতা হবো’ নিয়ে এই হল মালিক বলেন, সত্যি সত্যি। ঈদের সময়ে এমন চাপ সাধারণত দেখা যায়। কিন্তু আমি নেতা হবো ঈদের চাপকেও ছাড়িয়ে গেছে। আমাদের সেল হচ্ছে ভরপুর। রাজমনীসহ আমার অন্যান্য হলগুলোতেও ছবিটি হাউজফুল চলছে। মুক্তির প্রথম দিন নয়, শনিবার সকাল ও ১২টার শোগুলোও পুরোপুরি হাউজফুল যাচ্ছে।

উত্তম আকাশের পরিচালনায় শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) শাকিব-মিম জুটির আলোচিত ছবি ‘আমি নেতা হবো’ সারাদেশের ১১৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। ছবিতে শাকিব-মিম ছাড়াও আরো অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমি, সাদেক বাচ্চু, সেলিম খান, ডিজে সোহেল, কাজী হায়াৎ প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমি নেতা হবোউত্তম আকাশমিমশাকিব খানশাপলা মিডিয়াসেলিম খান
শেয়ারTweetPin

সর্বশেষ

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সৌদি সফর ‘উপযুক্ত সময়ে’, দক্ষ কর্মী নিতে আগ্রহ রিয়াদের

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT