চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের ছবি ‘শান’ নিয়ে ব্যতিক্রমী প্রচারণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২২
বিনোদন
A A

ঈদে মুক্তির জন্য প্রস্তুত এম রাহিম পরিচালিত সিনেমা ‘শান’। মুক্তির আগেই ‘শান’ সংশ্লিষ্টরা নেমেছেন ব্যতিক্রমী এক প্রচারণায়। দেশের সর্ব বৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্ক জুড়ে ঝুলছে ‘শান’ মুক্তির বড় পোস্টার। 

এছাড়া যমুনা ফিউচার পার্কে প্রবেশপথে দেয়ালজুড়ে সাঁটানো সিয়াম-পূজা অভিনীত বড় বাজেটের সিনেমা ‘শান’ পোস্টার।

কলকাতা থেকে পরিচালক এম রাহিম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘শিগগির আরও ব্যতিক্রমী সব প্রচারণা শুরু করবো। চেষ্টা চালাচ্ছি অন্যান্য শপিং মলেও শান-এর বড় পোস্টার রাখতে।’

‘‘এছাড়া বিলবোর্ড-এর মাধ্যমেও মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা আমাদের আছে। অন্তত মানুষ জেনে আগ্রহী হোক যে আমরা একটি ভালো সিনেমা নিয়ে আসছি। মানুষ দেখলেই আমাদের বহু দিনের স্বপ্ন শ্রম স্বার্থক হবে।’’

মূলত পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’। গেল ডিসেম্বরে এর ট্রেলার প্রকাশের পর হৈচৈ পড়ে যায়। অ্যাকশন অবতারে হাজির হন নায়ক সিয়াম। আড়াই মিনিটের ট্রেলারে তছনছ করে দেন সবকিছু। তখন থেকে ‘শান’ নিয়ে আলোচনা একটু বেশি হতে থাকে।

Reneta

‘শান’-এর ট্রেলার দেখে নেটিজনরা বলেছিলেন, অতীতে দেশীয় সিনেমার এমন হাইভোল্টেজ ট্রেলার কমই দেখা গেছে। মারকাটারি ট্রেলারটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলে ব্যাপক আলোচনা। যেখানে মানব পাচারের মতো লোহমর্ষক ঘটনার আভাস ফুটে ওঠে। এমন কনসেপ্ট নিয়ে ছবি বানানোর কারণে প্রশংসা পান সংশ্লিষ্টরা।

চলতি বছরের ৭ জানুয়ারি ‘শান’ মুক্তির কথা থাকলেও করোনাভাইরাসের প্রকোপে সিনেমা হল বন্ধের কারণে থমকে যায়। তবে ঈদে মুক্তির আর নড়চড় হচ্ছে না বলে জানান পরিচালক রাহিম।

তিনি বলেন, ঈদে মুক্তির জন্য আমরা হল বুকিং নিয়েছি। ভালো ভালো হল দেখে ৩০-৩৫টি হল সিনেমা মোটামুটি কথা হয়ে আছে। তবে চূড়ান্ত হলসংখ্যা পেতে হলে ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

শানের কাহিনি সাজিয়েছেন আজাদ খান। ক্রিয়েটিভ প্রধানও তিনিই। চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘শানের মতো পুলিশ অ্যাকশন ছবি এর আগে বাংলাদেশে হয়নি। যে ভাবনা নিয়ে শান নির্মাণ করতে চেয়েছিলাম সেই ভাবনাকেও হার মানিয়েছে।’

‘শান’ এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান। সিয়াম-পূজা ছাড়াও অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাস প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের সিনেমাপূজা চেরীলিড বিনোদনশানসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ডের জোড়া গোল, বড় জয়ে শুরু নরওয়ের

জুন ১৭, ২০২৬

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT