চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে নৌপথে কড়া নজরদারি: শাজাহান খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৮ পূর্বাহ্ণ ১৯, জুন ২০১৫
বাংলাদেশ
A A

নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খান জানিয়েছেন, ঈদে যাত্রী পরিবহনের ক্ষেত্রে লঞ্চগুলোর উপর কড়া নজরদারি থাকবে, যাতে অতিরিক্ত যাত্রী তুলতে না পারে। অতিরিক্ত যাত্রীর চাপ থাকলে ফেরি পারাপারের ব্যবস্থা করা হবে।

শুক্রবার সকালে মাদারীপুর লঞ্চঘাট এলাকায় শহর রক্ষা বাঁধের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পিনাক ৬ লঞ্চ ডুবির প্রসঙ্গ টেনে নৌমন্ত্রী বলেন, এরপর ১১টি ছোট লঞ্চ বন্ধসহ বর্ষার মৌসুমে বেশ কয়েকটি ছোট লঞ্চ বন্ধ করে দেয়া হয়েছে। বর্ষার সময় সব ছোট লঞ্চের চলাচল বন্ধ করে দেয়া হবে।

গত বছর ৪ অাগস্ট ঈদ ফেরত যাত্রায় মাদারীপুরের কাওড়াকান্দি থেকে মাওয়া ঘাটে আসার পথে পদ্মায় এমভি পিনাক-৬ নামের একটি লঞ্চ ডুবে যায়, যাতে প্রাণহানি ও নিখোঁজের মোট সংখ্যা ছিল শতাধিক। অতিরিক্ত যাত্রীর কারণে প্রতিবছরই লঞ্চডুবির ঘটনা ঘটছে। বেপরোয়া চলাচলসহ অতিরিক্ত যাত্রী বহনকে ওই দুর্ঘটনার কারণ বলে দায়ী করা হয়।

শহর রক্ষা বাঁধের সংস্কার কাজ পরিদর্শনের সময় মাদারীপুরের জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান নৌমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নৌমন্ত্রীনৌমন্ত্রী শাজাহান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT