চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে চ্যানেল আই: সেরা নির্মাতা-শিল্পীদের নতুন ১০ টেলিফিল্ম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২২
বিনোদন
A A

সপ্তাহ খানেক পরেই ঈদুল ফিতর। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই। প্রতি বছরের মতো এবারও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে সেরা রচয়িতা, নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে নতুন ১০ টেলিফিল্ম।

টেলিফিল্মগুলোর প্রচার শুরু হবে ঈদের দিন থেকে ঈদের ৬ষ্ঠ দিন পর্যন্ত।

ঈদের দিন: টেলিফিল্ম ‘শেষ দেখা’। রচনা ও পরিচালনায় ভিকি জাহেদ। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

ঈদের ২য় দিন: টেলিফিল্ম ‘চম্পা হাউজ’। নাজিম উদ দৌলার গল্পে টেলিছবির চিত্রনাট্য ও পরিচালনায় আছেন ভিকি জাহেদ। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, মাসুম আজিজ, হাসনাত রিপন প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

ঈদের ৩য় দিন: টেলিফিল্ম ‘ম্যাটিনি শো’। রচনা জাকারিয়া সৌখিন, পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, আশরাফুল সোহাগ, হিরু খান প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘লাস্ট উইশ’। রচনা নাহিদুল ইসলাম ও পরিচালনায় নূর ইমরান মিঠু। অভিনয়ে সাবিলা নূর, শাওন, রিফাত চৌধুরী, আহমেদ ফারুক, আজম খান প্রমুখ।

ঈদের ৪র্থ দিন: টেলিফিল্ম ‘ধুম্রজাল’। রচনা মশিউর রহমান শান্তু, পরিচালনায় আবির খান। অভিনয়ে চিত্রনায়ক ফেরদৌস, আজমেরী হক বাঁধন, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

একই দিনে দেখানো হবে টেলিফিল্ম ‘বিরহী বাবু’। রচনা জাকির হোসেন উজ্জল ও পরিচালনায় মৃত্যুঞ্জয় সরদার উচ্ছাস। অভিনয়ে জাহিদ হাসান, শবনম ফারিয়া প্রমুখ। এটি দেখানো হবে বিকাল ৪টা ৩০ মিনিটে।

Reneta

ঈদের ৫ম দিন: রাবেয়া খাতুনের গল্পে টেলিফিল্ম ‘রঙিন কাঁচের জানালা’। পরিচালনায় মাইনুল ইসলাম হীরা। অভিনয়ে তাসনিয়া ফারিণ, শ্যামল মাওলা, সোহানা সাবা, বন্যা মির্জা প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩৫ মিনিটে।

একই দিনে আছে আরেক টেলিফিল্ম ‘নাইট গার্ড’। রচনা শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় রবিউল শিকদার। অভিনয়ে জাহিদ হাসান, মৌসুমী হামিদ, মিলি বাশার, টাইগার রবি প্রমুখ। দেখানো হবে বিকাল ৪টা ৩০ মিনিটে।

ঈদের ৬ষ্ঠ দিন: টেলিফিল্ম ‘আমার তুমি’। রচনা তানিন রহমান, পরিচালনায় মাকসুদুর রহমান বিশাল। অভিনয়ে খায়রুল বাশার, তাসনোভা তিশা, মিলি বাশার, সিয়াম নাসির প্রমুখ। প্রচার হবে বিকেল ২টা ৩০ মিনিটে।

একই দিন সাড়ে চারটায় রয়েছে টেলিফিল্ম ‘ধাঁধা’। রচনা রাজিবুল ইসলাম রাজিব ও পরিচালনায় মেহেদী রনি। অভিনয়ে মোশাররফ করিম, চমক, রাফাত প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরান নিশোখায়রুল বাশারচমকজাহিদ হাসানটাইগার রবিতাসনোভা তিশাভিকি জাহেদমাসুম আজিজমিলি বাশারমেহজাবীন চৌধুরীমোশাররফ করিমমৌসুমী হামিদরাফাতলিড বিনোদনসিনেমাসিয়াম নাসিরহাসনাত রিপন
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT