চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ উদযাপনে প্রস্তুত রাজধানীসহ সারাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৩ অপরাহ্ণ ২১, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

রাত পোহালেই বুধবার পবিত্র ঈদ উল আজহা। ত্যাগের মহিমায় চির ভাস্বর এই উৎসব পালনে প্রস্তুত রাজধানীসহ সারাদেশ। ঈদ উদযাপনে সাজানো হয়েছে নগরীর বিভিন্ন স্থাপনা ও সড়ক। বাসাবাড়িতে চলছে কোরবানির পশুর শেষ মুহূর্তের পরিচর্যা।

ঈদ মানে ধনী-দরিদ্র মিলে মিশে এক সাম্যের আনন্দ, পেছনের দুঃখ দুর্দশাকে ভুলে গিয়ে আনন্দের উৎসবে মিলিত হওয়া।

ঈদ উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ব্যক্তি ও সমাজ জীবনে ত্যাগের শিক্ষা প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। কোরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেছেন, ঈদ শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। আসুন, আমরা সকলে পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ-নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি।

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসব উদযাপনে প্রস্তুত রাজধানী। পথে পথে বসানো হয়েছে আরবি লেখা সম্বলিত রঙবেরঙের পতাকা। বিভিন্ন স্থান ও স্থাপনায় করা হয়েছে আলোকসজ্জা।

Reneta

ঈদের জামাত অনুষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্নতাসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম মসজিদসহ বিভিন্ন এলাকাভিত্তিক মসজিদগুলো।

বাসাবাড়িগুলোতে চলছে কোরবানির পশুর শেষ মুহূর্তের পরিচর্যা। এই আনন্দে শামিল হয়েছে শিশুরাও।

ঈদকে কেন্দ্র করে ইতোমধ্যেই বদলে গেছে রাজধানীর চিরচেনা রুপ। নেই যানজট নেই কোলাহল। ফাঁকা রাস্তায় স্বস্তির যাতায়াত করছেন নগরবাসী। ফাঁকা রাজধানীতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

ঈদ উপলক্ষে নাড়ির টানে ছুটে গেছেন কোটি মানুষ। পশু কোরবানির প্রস্তুতির মধ্যে দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে ঈদের খুশি। কোরবানির ঈদ উপলক্ষে পশু কোরবানির মাধ্যমে যে ত্যাগের শিক্ষা, তা ছড়িয়ে গেছে দেশজুড়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ উদযাপনঈদ উল আজহা
শেয়ারTweetPin

সর্বশেষ

অযু করার সময় বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত

জুন ২১, ২০২৬

প্রকৃতি ও জীবন ক্লাব ভৈরবের নতুন কমিটি, পরিবেশ রক্ষায় কর্মপরিকল্পনা

জুন ২১, ২০২৬

শাইখ সিরাজের সাথে ইরির বাংলাদেশ প্রধানের সাক্ষাত

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশগামীদের দক্ষ করতে প্রশিক্ষণ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুন ২১, ২০২৬

প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT