চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়াসমিন ট্র্যাজেডি দিবস আজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৭ পূর্বাহ্ণ ২৪, আগস্ট ২০১৭
জনপদ, দিনাজপুর
A A

ইয়াসমিন ট্রাজেডি দিবস আজ। ২২ বছর আগে এই দিনে দিনাজপুরে পুলিশি হেফাজতে ধর্ষণ ও হত্যার শিকার হয়েছিল কিশোরী ইয়াসমিন।

১৯৯৫ সালের এই দিনে দিনাজপুর শহরের দশ মাইল মোড়ে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিলেন ইয়াসমিন। ফজরের নামাজের সময় মুসল্লীরা নিরাপদে যেতে তাকে একটি পুলিশ ভ্যানে তুলে দেয়।

কিন্তু কিছু দূর যাবার পর ব্র্যাক স্কুলের সামনে পুলিশের ৩ সদস্য ইয়াসমিনকে ধর্ষণ করে চলন্ত ভ্যান থেকে ছুড়ে ফেলে দিলে তার মৃত্যু হয়। পুলিশি হেফাজতে তরুনী ইয়াসমিন ধর্ষণ ও হত্যার বিচার চাইতে গিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয় ৩ জন। আহত হয় শতাধিক মানুষ।

এই ঘটনায় রংপুর বিশেষ আদালত ইয়াসমিন হত্যা মামলায় দোষী ৩ পুলিশ সদস্যেকে মৃত্যুদণ্ড দেয়। এরপর থেকে দিনটিকে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালন করে আসছে বিভিন্ন সংগঠন।

দণ্ডপ্রাপ্ত এই আসামিদের ফাঁসির রায় ২০০৪ সালের সেপ্টেম্বর মাসে কার্যকর করা হয়। মামলার অন্যতম আসামী এএসআই মইনুল হক ও কনস্টেবল আব্দুস সাত্তার কে রংপুর জেলা কারাগারের অভ্যন্তরে ফাঁসিতে ঝুলিয়ে ২০০৪-এর ১ সেপ্টেম্বর মধ্যরাত ১২টা ১ মিনিটে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় । অপর আসামি পিকআপ ভ্যানচালক অমৃত লাল বর্মণ কে রংপুর জেলা কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় একই বছরের ২৯ সেপ্টেম্বর মধ্যরাত ১২টা ১ মিনিটে।

ইয়াসমিনের পরিবার এবং বিভিন্ন সংগঠন এ উপলক্ষে দোয়া মাহফিল, কবর জিয়ারত ও আলোচনা সভার আয়োজন করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দিনাজপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ক্যাম্পাসে নিরাপত্তা ঘাটতির অভিযোগে প্রক্টরের পদত্যাগ দাবি

মে ১৭, ২০২৬

ব্যাংকে না গিয়েই মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ

মে ১৭, ২০২৬

দেশে পৌঁছেছে কারিনা কায়সারের মরদেহ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলায় অভিযুক্ত সাংবাদিকদের তালিকা প্রধানমন্ত্রীকে দিয়েছে সম্পাদক পরিষদ

মে ১৭, ২০২৬

হামে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ২৪৩

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT