চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়াশ-সাফাকে নিয়ে অনমের ‘গন কেইস’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ণ ২৫, মে ২০১৯
বিনোদন
A A

নিয়মিত বিজ্ঞাপন নির্মাণ করে গেলেও চলচ্চিত্রের সাথে অনম বিশ্বাসের পথচলা বহুদিনের। ‘আয়নাবাজি’র স্ক্রিপ্ট থেকে শুরু করে নিজেই নির্মাণ করলেন প্রথম ছবি ‘দেবী’। এই ছবির সাফল্যের পর এবার সিনেমার উত্তেজনা নিয়ে আরো একটি কাজ করলেন তিনি। নাম ‘গন কেইস’।

তবে এটি সিনেমা নয়, প্রথমবার এই নির্মাতা কাজ করলেন ওয়েব প্লাটফর্মে। বঙ্গ-এর প্রযোজনায় গ্রামীন ফোনের ওয়েব প্লাটফর্ম বায়োস্কোপের জন্য ‘গন কেইস’ নির্মাণ করলেন তিনি। নির্মাতার ভাষ্যে, পুরোপুরি সিনেমার উত্তেজনা আর অ্যারেঞ্জমেন্টে এই সিরিজটি নির্মাণ করেছি।

চ্যানেল আই অনলাইনকে অনম বিশ্বাস জানান, ‘গন কেইস’ ওয়েব সিরিজটিতে ক্লাইমেক্স আছে, কমেডি আছে, সাসপেন্স আছে। এই কাজটি করতে গিয়ে সত্যি সত্যিই সিনেমার মতোই বেশ এক্সাইটিং ছিলো আমাদের।

দৈর্ঘ্যের দিক দিয়েও ‘গন কেইস’- সিনেমার মতোই বলে জানান অনম। তিনি বলেন, মোট দুই ঘন্টা বিশ মিনিটে এসে দাঁড়ায় ‘গন কেইস’। এরপর কেটেকুটে এটাকে দুই ঘন্টায় আনা হয়েছে। ৭ থেকে ৮টি অ্যাপিস্যুডে বায়োস্কোপে এটি প্রচার হবে ঈদের সময়।

গল্প সম্পর্কে ধারণা দিয়ে নির্মাতার জানান, একটি মেয়ে ও একটি ছেলের ব্রেকআপ, ব্ল্যাকমেইল ও প্রতিশোধ নিয়ে মজার ওয়েব সিরিজ ‘গন কেইস’। জাবের পিউয়েরই ঘনিষ্ট বান্ধবীকে বিয়ে করা উপলক্ষ্যে কক্সবাজার বিচ ওয়েডিং পার্টি করবে জানিয়ে ফেসবুকে পোস্ট দেয়। পিউ সেটা দেখে ক্ষেপে গিয়ে জাবেরকে ফোন করলেও জাবের তার কথায় পাত্তা দেয় না। পিউ প্রচন্ড রেগে গিয়ে জাবেরকে খুন করার জন্য বন্ধু ইমতিয়াজ ওরফে ভোমতিয়াজের মাধ্যমে একজন ভাড়াটে কিলারকে ঠিক করে। কিলার নীল এবং পিউ বাইকে করে কক্সবাজারের পথে রওনা দেয় । তাদের যাত্রাপথেই গল্প এগিয়ে যেতে থাকে এবং ঘটতে থাকে নানারকম অপ্রত্যাশিত ও চাঞ্চল্যকর ঘটনা।

পিউ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির এবং নীল চরিত্রে ইয়াশ রোহান। আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নূরে আলম নয়ন, ইকবাল, আদনান অদীব খান, সাইফ ইমাম, ওহি, কৃতিকা, তাপু, অন্ত আজাদ ও বাবলু।

Reneta

‘গন কেইস’ ওয়েব সিরিজটির গল্প লিখেছেন অনম বিশ্বাস, কায়েনাত আহমেদ, আদনান আদীব খান। চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস, মুহম্মদ আবু রাজীন, আদনান আদীব খান এবং এম আর মুকুট। ওয়েব সিরিজটিতে কয়েকটি গানও শুনতে পাবেন দর্শক। গানের কথা লিখেছেন অনম বিশ্বাস। কন্ঠ দিয়েছেন সামি, নাজিম রাইহান ফিরোজ, আলিম। সংগীতায়োজনে ছিলেন রুসলান সুপ্ত, নাজিম রাইহান ফিরোজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনম বিশ্বাসইয়াশ রোহানদেবীবঙ্গলিড বিনোদনসাফা কবীর
শেয়ারTweetPin

সর্বশেষ

অজিদের হোয়াইটওয়াশ করার অভিযানে বাংলাদেশের অপরিবর্তিত স্কোয়াড

জুন ১২, ২০২৬

১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

জুন ১২, ২০২৬

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT