চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়াবা ও বান্ধবীসহ পুলিশ সদস্য বিজিবির হাতে আটক

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৯:২৩ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৯
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের রামুতে সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের এক উপ-পরিদর্শক ও তার এক বান্ধবীকে ৩ হাজার ২০০টি ইয়াবাসহ আটক করেছে বিজিবি। এসময় জব্দ করা হয় তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেল।

রোববার সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল ব্রিজে বিজিবির চেকপোস্টে এ অভিযান চালানো হয় বলে জানান কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।

আটক নিজামুল হক পুলিশের চট্টগ্রাম মেট্টোপলিটনে কর্মরত উপ-পরিদর্শক ছিলেন। তবে কিছু আগে থেকে সাময়িক বরখাস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে আটক হওয়া এসআইয়ের বান্ধবীর নাম ও পরিচয় জানাতে পারেননি এসপি।

এসপি মাসুদ বলেন, টেকনাফ দিক থেকে আসা একটি মোটর সাইকেল কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল ব্রিজ সংলগ্ন বিজিবির চেকপোস্ট অতিক্রম করার সময় থামানো হয়। পরে গাড়ীতে থাকা এক যুবক ও তার বান্ধবীর শরীর তল্লাশি চালায় বিজিবির সদস্যরা।

এসময় নিজামুল হকের শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৩ হাজার ২০০টি ইয়াবা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে বিজিবির সদস্যরা জানতে পারে আটক যুবক পুলিশের চট্টগ্রাম মেট্টোপলিটন শাখায় কর্মরত।

এসপি বলেন, ঘটনাটি অবহিত করার পর আটক যুবককে তার বান্ধবীসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিজামুল হককে গত কিছুদিন আগে চট্টগ্রাম মেট্টোপলিটন শাখা পুলিশ সাময়িক বরখাস্ত করেছিল। এ অবস্থায় বান্ধবীসহ কক্সবাজার বেড়াতে এসে সে ইয়াবাসহ আটক হয়েছে।

Reneta

এসপি বলেন, এ ঘটনায় তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াবাবিজিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে খাগড়াছড়ি প্লাবিত, যান চলাচল বন্ধ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সংসদে বিল আনা হবে: আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT