চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসি চাইলেই নির্বাচনের তারিখ পরিবর্তন করতে পারে: ঢাবি উপাচার্য

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
৫:৩৩ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২০
- সেমি লিড, শিক্ষা
A A

সরস্বতী পূজার দিন সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে অনশরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

শুক্রবার বিকেল সাড়ে চারটায় ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান রাজু ভাস্কর্যে এসে অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেন।

৩০ জানুয়ারি সরস্বতী পূজার দিনে ঢাকা সিটি নির্বাচনের বিরুদ্ধে ধর্মবর্ণ নির্বিশেষে শিক্ষার্থীদের অসাম্প্রদায়িক এই আন্দোলনের প্রশংসা করেন উপাচার্য।

এসময় সাংবাদিকদের উপাচার্য বলেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচনের তারিখ পুনর্বিবেচনা করতে ইসির কাছে আহ্বান জানাচ্ছি।

উপাচার্য বলেন, এটি কোন অলৌকিক তারিখ নয় যে সরস্বতী পূজার দিনেই নির্বাচন দিতে হবে। ইসি চাইলেই নির্বাচনের তারিখ পরিবর্তন করতে পারে।

এর আগে সরস্বতী পূজার দিন সিটি নির্বাচন অনুষ্ঠান চেষ্টার প্রতিবাদে টিএসসি রাজু ভাস্কর্যে  অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, ইতোমধ্যেই জগন্নাথ হলের ভিপি উৎপল দাস ও জিএস কাজল বিশ্বাস অসুস্থ হয়ে পরেছেন। এছাড়া আরও দুই ছাত্র অপূর্ব রায় ও অর্ক সাহাকে সংকটজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। কোন দুর্ঘটনা ঘটলে তার দায়-দায়িত্ব নির্বাচন কমিশনকেই নিতে হবে। তাদের দাবি দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে একটি মহল বিশেষ ষড়যন্ত্র করছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সরস্বতী পূজাসিটি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT