ইরাকের আনবার প্রদেশে নিরাপত্তা বাহিনীর ঘাঁটিতে আইএসের আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৫ সেনা সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩৪ জন।
প্রাদেশিক সরকার জানায়, দুই ট্রাকভর্তি বিস্ফোরক নিয়ে ওই আত্মঘাতী হামলা চালানো হয়। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, রামাদির আলবু এলাকায় চালানো প্রথম হামলায় নিহত হন ১৫ সেনা সদস্য, আহত হন ২৭ জন।
ফালুজায় চালানো দ্বিতীয় হামলায় সেনা ও প্যারামিলিটারি সদস্যসহ নিহত হয় আরো ১০ জন। আহত হয় ৭জন।
নিরাপত্তা বাহিনী দাবি করছে, সংঘর্ষে বেশ কয়েকজন আইএস সদস্যও নিহত হয়েছে।






