ইরাকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে প্রতিদিন গড়ে ৯০ লাখ মার্কিন ডলার খরচ করতে হচ্ছে।
গত বছরের আগস্ট থেকে আইএস এর বিরুদ্ধে মার্কিন অভিযানে ব্যয় হয়েছে ২ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। এই ব্যয়ের দুই তৃতীয়াংশ চলে যায় বিমান অভিযানে। মার্কিন কংগ্রেস আইএস এর বিরুদ্ধে আরো ব্যয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় আইএসবিরোধী অভিযানে খরচের বিষয়টি সামনে চলে আসে।
চলতি সপ্তাহে হোয়াইট হাউজ ইরাকে সাড়ে ৪শ’ সামরিক প্রশিক্ষক পাঠানোর ঘোষণা দিলে আইএসবিরোধী অভিযানে মার্কিন খরচের বিষয়টি প্রকাশ করেছে পেন্টাগন।







