চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরফানের দিকে বন্ধুত্বের হাত বাড়াল নাদিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A

রাস্তা পার হতে গিয়ে তানুশকার সঙ্গে দেখা হয় জনের। তানুশকা অন্ধ। অন্ধ তানুশকাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেন জন। ব্যাপারটা লাভ অ্যাট ফার্স্ট সাইট।

জন প্রথমে বন্ধুর ছদ্মবেশে এগোতে থাকে। কিন্তু কাজটি খুব একটা সহজ ছিল না তার জন্য। কারণ তানুশকা দৃষ্টি প্রতিবন্ধী হলেও অসম্ভব ব্যক্তিত্ব তার। তবে জনের অস্থির আচরণের কাছে শেষ পর্যন্ত হার মানে সে। জনের দিকে বন্ধুত্বের হাত বাড়ায় তানুশকা। এরপর তাদের বন্ধুত্ব নিয়ে এগোতে থাকে নাটকের গল্প। আর এমন এক চমৎকার রোমান্টিক গল্পে নির্মিত হয়েছে নাটক ‘দুজনে’।

নাটকটিতে জুটি বেঁধেছেন ইরফান সাজ্জাদ ও সালহা খানম নাদিয়া। জন চরিত্রে ইরফান এবং তানুশকা চরিত্রে দেখা যাবে নাদিয়াকে। এতে আরও আছেন মাসুম বাসার এবং মিলি বাসার প্রমুখ।

নয়েজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এবং সুস্ময় সুমনের পরিচালনায় ‘দুজনে’ নাটকটির চিত্রনাট্য লিখেছেন সুস্ময় সুমন ও মোহাই মেনুল নিয়ন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরফান সাজ্জাদসালহা খানম নাদিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘শিবিরের বট এবং একটিভিস্টরা বারবার আমার ফাঁসির দাবি তুলছেন’

জুন ১১, ২০২৬

পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

জুন ১১, ২০২৬

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

জুন ১১, ২০২৬

মার্কিন হামলার জবাবে বাহরাইন-কুয়েতে ইরানের হামলা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT