চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরানের সঙ্গে ‘গানের রাজা’ লাবিবার অভিষেক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

চ্যানেল আইয়ের গানের রিয়েলিটি শো ‘গানের রাজা’র প্রথম আসরের চ্যাম্পিয়ন ফাইরুজ লাবিবা এবার হাজির হচ্ছেন নিজের গাওয়া প্রথম মৌলিক গান নিয়ে। তাও আবার শুরুতেই সঙ্গে পেলেন ‘গানের রাজা’র অন্যতম বিচারক ও জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলকে!

‘কেন এত চাই তোকে’ শিরোনামের রোমান্টিক এই গানটিতে লাবিবার সহশিল্পী ইমরান। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর-সংগীতায়োজনও করেছেন ইমরান নিজেই। সিএমভি’র ব্যানারে গানটি মুক্তি পাচ্ছে ৫ নভেম্বর বিকাল ৩টায়।

রোমান্টিক ঘরানার এই গানটি নিয়ে তৈরি হয়েছে বড় ক্যানভাসের একটি গল্পনির্ভর ভিডিও। সৈকত রেজার নির্দেশনায় এতে মডেল হয়েছেন কাজী আসিফ ও কেয়া আক্তার পায়েল। ভিডিওতে কণ্ঠশিল্পী হিসেবে পাওয়া যাবে ইমরান-লাবিবাকেও।

লাবিবা ও তার অভিষেক প্রসঙ্গে ইমরান বলেন: লাবিবার বয়স অনেক কম। অথচ কণ্ঠে সে যে কোনও প্রফেশনাল শিল্পীর মতোই সাবলীল। তার কণ্ঠে আলাদা একটা শক্তি আছে। প্রতিযোগিতাটি চলার সময়ই আমি তার কণ্ঠে মুগ্ধ হয়েছি। সিদ্ধান্ত নিয়েছি ওর জন্য গান করবো। প্রতিযোগিতা শেষে শতভাগ আন্তরিকতা নিয়ে সেই চেষ্টাটা করেছি। আশা করছি লাবিবাকে আপনারা সাদরে গ্রহণ করে নেবেন এই গানটির মাধ্যমে। আর ধন্যবাদ জানাই সিএমভি-কে। তারা বরাবরই নতুনদের প্রতি আন্তরিক।

লাবিবার ভাষ্য এমন, প্রথম মৌলিক গান প্রকাশ হচ্ছে। খুব ভয় ভয় লাগছে। আমি চেষ্টা করেছি ইমরান ভাইয়ার গাইড ধরে গাইবার। বাকিটা শ্রোতারা বলবেন। আমি কৃতজ্ঞ গানটির সঙ্গে জড়িত সবার প্রতি। আমার জন্য দোয়া করবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরানকাজী আসিফকেয়াগানের রাজালাবিবালিড বিনোদনসিএমভি
শেয়ারTweetPin

সর্বশেষ

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবসে বর্ণাঢ্য নৃত্য উৎসব ২৯ এপ্রিল

এপ্রিল ২৮, ২০২৬

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন

এপ্রিল ২৮, ২০২৬

“মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না”-সংসদে ফজলুর রহমান

এপ্রিল ২৮, ২০২৬

পারমাণবিক যুগে বাংলাদেশ: রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT