চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান খানকে কমেডি শো’র উপস্থাপক হতে বললেন প্রাক্তন স্ত্রী

আল আমীন আল আমীন
২:৩১ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান বলেছেন, ইমরানের কৌতুক প্রতিভা রয়েছে এবং তিনি পরামর্শ দিয়েছেন তিনি দ্য কপিল শর্মা শোতে নভজ্যোত সিং সিধুর জায়গায় ইমরান খুব ভাল বিকল্প হতে পারে।

পাকিস্তানে এক সাংবাদিককে এই কথা জানান রেহাম খান। তিনি আরও বলেন, তার বলিউডে চেষ্টা করা উচিত।

রেহাম খান রাজনৈতিক সঙ্কট চলাকালীন ইমরান খানকে নিয়ে ব্যঙ্গাত্মক আচরণ করে আসছেন। নাটকীয়ভাবে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাও হারাতে দেখেছেন তিনি। সাবেক এই প্রধানমন্ত্রীকে তিনি “বিভ্রান্ত” এবং “মিনি-ট্রাম্প” এর মতো শব্দ দিয়ে বিশেষায়িত করতেন।

“তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছেন। আমি মনে করি ভারত কিংবা বলিউডের উচিত তার জন্য জায়গা তৈরি করা। আমি বিশ্বাস করি তিনি অস্কার বিজয়ী পারফরম্যান্সও দিতে পারবেন,” রেহাম খান হাসতে হাসতে সাংবাদিককে এ কথা বলেন।

নায়ক নাকি ভিলেন হিসেবে, এ প্রশ্ন করা হলে রেহাম খান বলেন,’এটা তার উপর নির্ভর করে। বলিউডে, নায়করা ভিলেন হয়ে ওঠে এবং খলনায়করা আরও জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু আমি মনে করি তারও কমেডি প্রতিভা আছে… অন্য কিছু না হলে তিনি কপিল শর্মা শোতে শূন্যপদে যেতে পারেন। এছাড়াও, পাজির (নভজ্যোত সিং সিধু) সাথে তার ভাল সম্পর্ক রয়েছে তাই পাজির সাথে কিছু ভাগাভাগি করা যেতে পারে।’

পাকিস্তানি সাংবাদিক রেহাম খানের কথার সূত্রে ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, “কপিল শর্মা, আমি নিশ্চিত আপনি রেহামের কথা শুনছেন।”

Reneta

ইমরান খান পেশোয়ারে এক সমাবেশে বক্তৃতা করার সময় ‘মধ্যরাতের অনাস্থা ভোট’কে প্রশ্নবিদ্ধ করে বিরোধী এবং বিচার বিভাগকে আঘাত করেন।

ইমরান খান বলেন, ‘আমি বিচার বিভাগকে প্রশ্ন করেছিলাম, আপনি যখন গভীর রাতে আদালত খুললেন… এই জাতি আমাকে ৪৫ বছর ধরে চেনে। আমি কি কখনও আইন ভঙ্গ করেছি? যখন আমি ক্রিকেট খেলি, তখন কেউ কি আমাকে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ করেছিল? আমি যখন সরকারের অংশ ছিলাম তখন আমি বিপজ্জনক ছিলাম না, তবে আমি এখন আরও বিপজ্জনক হব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খানপাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT