প্রতি বছরের মতো এবারো ইফতার পার্টির আয়োজন করেছেন কংগ্রেস নেতা বাবা সিদ্দিকি। তবে এবারের পার্টিতে ছিল নতুন ঝলক। বান্দ্রার একটি তারকাখচিত বিলাসবহুল হোটেলে এই ইফতার পার্টিতে প্রথমবার মেয়েদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল।

বাবা সিদ্দিকির ইফতার পার্টি আর সেখানে সালমান খান যাবেন না এটা হতেই পারে না। তাই প্রতি বারের মতো এবারো পৌঁছে গেলেন সালমান খান।

এক বছর আগে এই পার্টিতেই সম্পর্কের বরফ গলেছিল বলিউডের দুই সুপারস্টার সালমান আর শাহরুখ খানের। এ বছরও পার্টিতে এলেন কিং খান।

এ বছর বাবা সিদ্দিকির ইফতার পার্টির মূল আকর্ষণ ছিলেন ক্যাটরিনা কইফ। সবাই ভেবেছিল ইফতার পার্টিতে হয়তো বর্তমান গার্লফ্রেন্ড লুলিয়ার সঙ্গে দেখা যাবে ভাইজানকে। কিন্তু লুলিয়ার বদলে এলেন সাবেক ক্যাট।

ইফতার পার্টিতে হাজির ছিলেন গ্ল্যামারাস অদিতি রায় হায়দরি।

তবে শুধু তারকার নয় এই পার্টি স্পেশাল ছিল কাপলদের জন্যও। এসেছিলেন নতুন দম্পতি বিপাশা-করণ সিং গ্রোভার।

বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে ভীড় ছিল বলিউডের নামি-দামি পরিচালকদের।

পার্টিতে হাজির ছিলেন মডেল ও নায়িকা ঈশা গুপ্তা।
এসেছিলেন সালমান খানের বাবা সেলিম খান ও হেলেন খান।

পার্টিতে হাজির ছিলেন সুপারস্টার হিরোরা।
ছোট্ট আহিলকে নিয়ে এসেছিলেন অর্পিতা এবং আয়ুশ।








