এশিয়া কাপ থেকে ছিটকে পড়লেন কাটারখ্যাত পেসার মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পরই সাইড স্ট্রেইনের ব্যথা অনুভব করেন তিনি।
জানা গেছে, সেই চোটটা ভালোই ভোগাচ্ছে তাকে। তার জায়গায় দলে ফিরছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
মুস্তাফিজের চোট কতটুকু গুরুতর তা নিশ্চিত হতে পরীক্ষা-নীরিক্ষা চলছে। তবে ধারণা করা হচ্ছে, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মুস্তাফিজের খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
টিম ম্যানেজমেন্ট জানিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে মুস্তাফিজকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না বিসিবি।
সদ্য জন্ম নেওয়া পুত্রকে রেখে বাংলাদেশে ফিরে এসেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। সোমবার দুপুরে মিরপুর স্টেডিয়ামে নেটে অনুশীলনও করেছে বাঁহাতি এ ওপেনার। ব্যাটিং আরও শক্তিশালী করতে তামিমকে দলে নিতে চায় বিসিবি।
মুস্তাফিজের ইনজুরির কারণে স্থলাভিক্ত হচ্ছেন তামিম। তবে সে জন্য অবশ্য আগে এসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে তামিমকে।







