উয়েফা ইউরোপা লিগে শেষ ষোলোর লড়াইয়ে গ্যালাতাসারের মুখোমুখি হবে বার্সেলোনা। আরেক স্প্যানিশ ক্লাব সেভিয়া খেলবে ওয়েস্ট হ্যামের বিপক্ষে। ষোলোয় ফ্রান্সের ক্লাব মোনাকো লড়বে ক্লাব ব্রুগের বিপক্ষে।
শুক্রবার হয়েছে ইউরোপা লিগের শেষ ষোলোর ড্র। পোর্তোকে পেয়েছে লিওঁ। ইতালির ক্লাব আটলান্টা লড়বে বেয়ার্ন লেভারকুসেনের বিপক্ষে।
প্লে-অফের দ্বিতীয় লেগে নাপোলিকে তাদেরই মাঠে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে প্রথম লেগের লড়াই ১-১ গোলে ড্র হয়েছিল। তাতে ৫-৩ গোলের অগ্রগামীতায় ষোলোর টিকেট কাটে জাভির শিষ্যরা।







