ইউরো কাপের বাছাই পর্বে টিকে থাকার লড়াইয়ে আজ কাজাখস্তানের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। একই সময় পূর্ণ ৩ পয়েন্টের জন্য আজারবাইজানের বিপক্ষে মাঠে নামবে ইতালি। আর রাতের অন্য ম্যাচে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ বুলগেরিয়া।
ইউরো মূল পর্বের টিকেটের জন্য গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচে জয় অপরিহার্য ডাচদের জন্য। নিজের শততম ম্যাচে অন্তত তাই চাইছেন ফরোয়ার্ড রবিন ভন পার্সি।
এখন পর্যন্ত ১০ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের ৪ নম্বরে আছে নেদারল্যান্ডস। কাজাখস্তানের মাঠে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।
‘এইচ’ গ্রুপ থেকে আসরের মূূল পর্বে পা রাখতে ইতালির প্রয়োজন আর একটি ম্যাচে জয়। তবে আজারবাইজানের সঙ্গে তিনবারের মোকাবেলায় সবগুলোতেই জয় ছিল ইতালির।
এছাড়া, ক্রোয়েশিয়া ও বুলগেরিয়ার ম্যাচ শুরু হবে রাত পৌনে ১টায়।






