ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর খেরসন নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। তবে এ দাবি অস্বীকার করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার ছয়দিনের আগ্রাসনের সময় প্রায় ছয় হাজার রুশ সেনা নিহত হয়েছে। ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চরম মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।







