চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেন হামলায় নিহত হয়েছেন এক ভারতীয় শিক্ষার্থী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ০১, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আজ ইউক্রেনে গোলাগুলিতে নবীন শেখরপ্পা নামে এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছে।

বিবিসি জানায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি এ ঘটনায় নিহতের পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করে জানান, আজ সকালে ইউক্রেনের খারকিভে গোলাগুলিতে শিক্ষার্থী নবীন মারা যায়। তিনি আরও জানান মন্ত্রণালয় তার পরিবারের সাথে যোগাযোগ করছে।

আজ সকালে রাশিয়া একটি সরকারি ভবনে বিস্ফোরণ ঘটালে কর্ণাটকের হাবেরির মেডিক্যালের শেষ বর্ষের শিক্ষার্থী নবীন মারা যায় বলে নিশ্চিত করে।

পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, তারা রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করে, ভারতীয়দের দ্রুত নিরাপদে দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করার কথা জানান। সূত্র জানায়, উভয়ই দেশই এই বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের প্রকাশিত কিছু ভিডিওতে দেখা যায় রাশিয়ার বিমান হামলায় শহরের বৃহত্তম সরকারি ভবন গুঁড়িয়ে দেয়া হয়েছে। এসময় নিহত শিক্ষার্থী নবীন শেখরপ্পাকে একটি মুদি দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

Reneta

খারকিভের ছাত্র সমন্বয়কারী পূজা প্রহরাজ জানায়, নবীন গভর্নর হাউজের পাশেই থাকত এবং সে খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলো। হঠাৎ একটি বিমান হামলায় ভবনটি উড়িয়ে দেয়া হলে সে নিহত হয়।

আজ সকালে ভারতের দূতাবাস ইউক্রেনে বসবাসরত শিক্ষার্থীসহ সকল নাগরিককে ট্রেন বা অন্য যেকোনো উপায়েই হোক না কেন অতিসত্বর আজকেই ইউক্রেনের রাজধানী কিয়েভ ছাড়ার নির্দেশ দেয়।

বিভিন্ন বিশেষ ফ্লাইটের মাধ্যমে ভারতের প্রায় ৯ হাজার শিক্ষার্থী ইউক্রেন ছাড়তে পারলেও এখনও আটকে আছে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী। যাদের অনেকেই সামাজিক মাধ্যমে তাদের ছবি, ভিডিও প্রকাশ করেছে। যেখানে তাদের ভূগর্ভস্থ বাঙ্কার, মেট্রো স্টেশন এবং বোমা শেল্টারে আশ্রয় নিতে দেখা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেন রাশিয়া হামলাভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে খাগড়াছড়ি প্লাবিত, যান চলাচল বন্ধ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সংসদে বিল আনা হবে: আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়: দিদিয়ের দেশম

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT