ইউরোপীয় ইউনিয়নের ব্রেক্সিট বিষয়ক প্রধান সমন্বয়ক মিশেল বার্নিয়ার (৬৯) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি তার করোনা ভাইরাস আক্রান্তের কথা নিশ্চিত করেন।
আইসোলেশনে থাকা মিশেল বার্নিয়ার সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ওই ভিডিও বার্তায় জানান: আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি করোনা পরীক্ষায় আমার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে আমি ভালো আছি, আমি স্বাভাবিকভাবে সকল নির্দেশনা মেনে চলছি।
করোনা ভাইরাসের কারণে এই সপ্তাহে লন্ডনে হতে যাওয়া ব্রেক্সিট বাণিজ্যের মুখোমুখি আলোচনা শেষ মুহূর্তে এসে বাতিল করা হয়।







