চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইইউ কমিশন প্রধানের পদ নিয়ে বিভক্ত ফ্রান্স-জার্মানি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৯ পূর্বাহ্ণ ২৯, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইউরোপীয় কমিশন নির্বাচন-পদ বিভক্ত

ইউরোপীয় ইউনিয়ন কমিশনের পরবর্তী প্রধানের পদ নিয়ে বিভক্ত হয়ে পড়েছে জার্মানি ও ফ্রান্স। তবে আগামী মাসে ইইউ’র শীর্ষ সম্মেলনের আগেই কমিশনের পরবর্তী প্রধানের নাম ঘোষণা করবেন ইইউ নেতারা।

এ নিয়ে মঙ্গলবার ব্রাসেলসে ইইউ নেতারা বৈঠক করেছেন বলে জানায় বিবিসি। নতুন মেয়াদে কমিশন সভাপতির পদসহ সর্বোচ্চ পদগুলোতে কারা বসতে যাচ্ছেন সেগুলো নিয়ে আলোচনা করতেই বৈঠকে বসেছিলেন নেতারা।

এর আগে পরবর্তী কমিশন সভাপতি পদের জন্য জার্মান আইনপ্রণেতা মধ্য-ডানপন্থি প্রার্থী ম্যানফ্রেড ওয়েবারের প্রতি সমর্থন জানান জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ সমর্থন জানিয়েছেন ডেনমার্কের মার্গ্রেথে ওয়েস্টগার, ডানপন্থি মাইকেল বার্নিয়ার এবং ডাচ সোশ্যাল ডেমোক্রেট সদস্য টিমার্মানের প্রতি। ওয়েবারকে এই গুরুত্বপূর্ণ পদের জন্য বিবেচনায়ই আনতে রাজি নন তিনি।

ইউরোপীয় কমিশনের বর্তমান প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জাঙ্কারের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ অক্টোবর। এই পদটি নিজের পছন্দের প্রার্থীর কাছে যেন যায়, সেই আশায় মুখিয়ে আছে ইইউর প্রভাবশালী দেশগুলো।

ইউরোপীয় কমিশন নির্বাচন-পদ বিভক্ত
ইইউ কমিশন প্রধান জ্যঁ ক্লদ জাঙ্কারের পদটি নিয়ে নেতাদের মধ্যে বিভেদ তুঙ্গে

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের মধ্য দিয়ে সদস্য দেশগুলোর যেখানে আরও ঐক্যবদ্ধ হওয়ার আশা করা হচ্ছিল, সেখানে সর্বোচ্চ পর্যায়ের পদগুলো এবং গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়গুলো নিয়ে বিভেদ আগের চেয়েও বেড়ে গেল।

Reneta

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের মতে, বেশিরভাগ ভোটারের ইইউ-পন্থি দলগুলোকে বেছে নেয়ার পেছনে ব্রেক্সিটের বর্তমান অবস্থা বিরাট ভূমিকা রেখেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)ইউরোপীয় কমিশনইউরোপীয় পার্লামেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাজেট ঘোষণার দিন স্বর্ণের দাম কমেছে প্রায় সাড়ে ৪ হাজার

জুন ১১, ২০২৬

মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

মালদ্বীপে দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসার খোঁজ নিয়েছে দূতাবাস

জুন ১১, ২০২৬

বিশ্বে প্রতি ৭০ জনে একজন বাস্তুচ্যুত, ঘরছাড়া মানুষ প্রায় ১২ কোটি

জুন ১১, ২০২৬

ফিফার নতুন গানে চমক দেখালেন নোরা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT