চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের পাল্টা লড়াইয়ে জমজমাট হেডিংলির মঞ্চ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫২ পূর্বাহ্ণ ২৫, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আগেরদিন শিষ্যদের সেরাটা নিংড়ে দিতে বলেছিলেন ইংল্যান্ডের ব্যাটিং কোচ গ্রাহাম থর্প। ব্যাটিং দ্রোণাচার্যের কাছ থেকে অবশ্য এমন উপদেশ না নিলেও চলতো জো রুটদের। কারণ ঘরের মাঠ থেকে অ্যাশেজ হাতছাড়া হওয়ার শঙ্কায় এমনিতেই খোঁচা খাওয়া বাঘ হয়ে উঠেছিল ইংলিশরা। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় একটা লড়াই দিতেই হত। হেডিংলি টেস্টের তৃতীয় দিনে তার দেখা পাওয়ায় জমে উঠেছে লড়াই, দারুণ এক ফলের আশায় ইংল্যান্ড-অস্ট্রেলিয়া উভয়ই!

দ্বিতীয় ইনিংসে আড়াইশও পার করতে পারেনি অস্ট্রেলিয়া। অলআউট হয়েছে ২৪৬ রানে। এরআগেই যা ক্ষতি হওয়ার হয়ে গেছে ইংল্যান্ডের। দাঁড়িয়ে গেছে ৩৫৯ রানের বিশাল এক লক্ষ্য।

দ্বিতীয় দিনের ১৭১ রানের সঙ্গে বাকি ৪ উইকেটে আরও ৭৫ রান যোগ করে দ্বিতীয় ইনিংস শেষ করেছে অজিরা। রানটা হয়তো আরও বাড়তে পারত, যদি অপরপ্রান্তে একজন সঙ্গী পেতেন মার্নাস লাবুশেন। স্মিথের বদলি হিসেবে দলে জায়গা পাওয়া তরুণ সবাইকে মুগ্ধ করেই চলেছেন। ভাগ্য সহায় থাকলে পেতে পারতেন নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিও।

সপ্তম উইকেটে ৫১ রান তোলার পর সঙ্গী জেমস প্যাটিনসন ২০ রানে আউট হয়ে গেলে খানিকটা চাপে পড়ে যান লাবুশেন। এরপর দ্রুতই প্যাট কামিন্স ফিরলে ওভারের শেষ দিকে স্ট্রাইক পরিবর্তনের তাড়া থেকেই করে বসেন ভুল। ১৮৭ বলে ধৈর্য্য ধরে খেলে ৮০ রান করার পর যখন একটু একটু করে পরিষ্কার হচ্ছে সেঞ্চুরির পথ, তখনই রানআউটে কাটা পড়েন। কিছুক্ষণ বাদে অলআউট হয় অজিরাও।

ইংলিশ বোলারদের হয়ে কমবেশি সাফল্য পেয়েছেন সবাই। ৫৬ রানে ৩ উইকেট নিয়েছেন অলরাউন্ডার বেন স্টোকস। প্রথম ইনিংসে ৬ উইকেট পাওয়া জফরা আর্চার এই ইনিংসে নিয়েছেন ২ উইকেট।

প্রথম ইনিংসে ৬৭ রানে অলআউট হওয়া ইংল্যান্ড চাপে ছিল দ্বিতীয় ইনিংসের শুরুতেও। ষষ্ঠ ওভারেই হ্যাজেলউডের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার রোরি বার্নস। তার পরের ওভারে বোল্ড হয়ে সাদা পোশাকে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেন ৮ রান জমানো আরেক ওপেনার জেসন রয়। ইংল্যান্ডের রান তখন সবে মাত্র ১৫।

Reneta

এরপর থেকেই ঘুরে দাঁড়ানো ইংলিশদের। তৃতীয় উইকেট জুটিতে ১২৬ রান যোগ করে জয়ের মঞ্চ গড়েছেন অধিনায়ক জো রুট ও জো ডেনলি। ইংলিশ অধিনায়ক অপরাজিত আছেন ৭৫ রানে। সঙ্গী ডেনলির অবশ্য শেষবেলায় ফিরেছেন ৫০ করে।

স্বাগতিকরা ৩ উইকেটে ১৫৬ তুলে তৃতীয় দিন শেষ করেছে। জিততে আরও ২০৩ রান করতে হবে। হাতে ৭ উইকেট, আর পুরো দুটো দিন পড়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যশেজ ২০১৯রুটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT