চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আড়াই হাজার টাকার জন্য প্রযোজকের অফিসে দেড় মাস!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২২
বিনোদন
A A

‘সারফারোশ’, ‘শূল’, ‘মুন্না ভাই এমবিবিএস’ এর মতো জনপ্রিয় বলিউড সিনেমার ছোটখাটো চরিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। দীর্ঘ ১২ বছর সংগ্রাম করার পর অবশেষে পছন্দের চরিত্রগুলোতে অভিনয়ের সুযোগ পান এই অভিনেতা।

তবে ফিল্ম ক্যারিয়ারে নিজের পাকাপোক্ত জায়গা করে নিতে প্রচণ্ড সংগ্রাম করতে হয়েছিল এই নওয়াজকে। শুধু তাই নয়, একটা সময় এমনও পরিস্থিতি হয়েছিল যখন কাজ করেও নিজের প্রাপ্য অর্থ পাননি তিনি। সম্প্রতি বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে সে প্রসঙ্গেই মুখ খুলেছেন নওয়াজ।

নওয়াজ জানান, রাম গোপাল বার্মার ‘শূল’ ছবিতে রেঁস্তোরা একজন ওয়েটারের চরিত্রে অভিনয় করেছিলেন নওয়াজ। কথা ছিল, এই চরিত্রে অভিনয়ের জন্য তাকে ২৫০০ টাকা দেওয়া হবে। যা এখনও পাননি তিনি। এরপর সেই ঘটনার ৬/৭ মাস টানা সেই ছবির প্রযোজকের অফিসে ঘুরে বেড়িয়েছেন নওয়াজ, কিন্তু মেলেনি কোন সুরাহা। এরপরই তিনি একটা বুদ্ধি বের করেন টাকা আদায়ের, যা কেউ ধরতে পারবে না।

তিনি বলেন, প্রাপ্য ২৫০০ টাকা আদায়ের জন্য প্রযোজকের অফিসে যেয়ে তা না মিললেও, জুটত খাবার। এরপর আমি চালাকি করলাম, ঠিক খাওয়ার সময়ই ওদের অফিসে পৌঁছে যেতাম। আমাকে ওরা জিজ্ঞেস করত, ‘খাবার খাবি?’ আমি বলতাম, ‘হ্যাঁ’। ওরা বলত, ‘টাকা তো পাবি না তুই, আয় খাবারই খেয়ে যা।’ তো আমি এভাবে এক-দেড় মাস খাবার খেলাম। যা থেকেই আমার পাওনা টাকা উসুল হয়ে গেল, সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন নওয়াজ।

নওয়াজের হাতে রয়েছে এখন ‘হিরোপন্তি ২’ সিনেমাটি, যেখানে খলনায়কের চরিতে দেখা যাবে তাকে। এছাড়াও ছবিটির মূখ্য ভূমিকায় থাকছেচ টাইগার শ্রফ ও তারা সুতারিয়া। আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার শ্রফতারা সুতারিয়ানওয়াজনওয়াজ উদ্দিন সিদ্দিকীপারিশ্রমিকবলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT