চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আড়াই ঘণ্টা বিলম্বে আদালত শুরু, বিরক্ত খালেদা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ন ২৩, জানুয়ারি ২০১৮
আদালত
A A
খালেদা জিয়া

ফাইল ফটো

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক প্রায় আড়াই ঘণ্টা বিলম্বে শুরু হয়েছে। মামলার আসামী সরফুদ্দিন আহমেদের পক্ষে ৪র্থ দিনের মতো যুক্তি উপস্থান করেন অ্যাডভোকেট আহসান উল্লাহ।

এরআগে আদালতে হাজিরা দিতে মঙ্গলবার সকাল ১১টা ৪৫ সিনিটে আদালতে আসেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আদালতে হাজির হওয়ার পর তিনি জানতে পারেন দুপুর ২টায় আদালত শুরু হবে।

তবে এ জন্য তিনি বিরক্তি প্রকাশ করলেও হাজিরা থেকে অব্যাহতি চাননি।

আদালত বিলম্ব করছেন কেন জানতে চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘আজ ডেথ রেফারেন্স এর কারণে কোর্ট ২টা পর্যন্ত মুলতবি করা হয়। ডেথ রেফারেন্স হলো সিনিয়র আইনজীবী যারা মারা গেছেন তাদের সম্মানে স্মরণ সভার আয়োজন করা হয় প্রতি বছর।’

বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারি শামছুর রহমান শিমুল বিশ্বাস চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘ডিসির প্রসিকিউসনের সাথে আমাদের আইনজীবী মাসুদ আহমদ তালুকদার কথা বলেছেন, তাকে বলা হয়েছিল কোর্ট শুরু হবে ১১টায়। কিন্তু এখানে এসে জানতে পারি যে আজ কোর্ট ২টায় শুরু হবে।’

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এড. জয়নাল আবেদীন বলেন: ‘সুপ্রিমকোর্টও ডেথ রেফারেন্স করে থাকে। তবে তার জন্য আগে থেকে নোটিশ দেয়া হয়। এখানে তা করা হয়নি।’

Reneta

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান ম্যাডাম কোর্ট শেষ না পর্যন্ত কোর্টে অবস্থান করবেন। তিনি অব্যাহতির আবেদন করবেন না।

এর আগে ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি আসামী শরফুদ্দিন আহমেদ ও কাজী সালিমুল হকের পক্ষে চলমান যুক্তি-তর্ক উপস্থাপন এর দিন ধার্য করেন আদালত।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রধান আসামি খালেদা জিয়াসহ ৬ আসামির মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান পলাতক রয়েছেন

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদা জিয়াজিয়া অরফানেজ ট্রাস্টদুর্নীতি মামলামামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার জন্য ভোট চাইতে মাঠে জাইমা রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

খালেদের ৪ উইকেট, দুরন্তকে ১৪৫ রানে থামাল শান্তর দুর্বার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেফার্ডের হ্যাটট্রিকে পাঁচ উইকেট, স্কটল্যান্ডকে হারাল উইন্ডিজ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কারাদণ্ডের বদলে জরিমানা রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT