চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আহা এসকোবার!

আরিফ চৌধুরীআরিফ চৌধুরী
৫:১৯ পূর্বাহ্ণ ০৩, জুলাই ২০১৫
স্পোর্টস
A A

কাটায় কাটায় ২১ বছর আগের ঘটনা। মেডেলিনের ‘এল-ইন্দিয়’ নাইটক্লাবের বার থেকে একা বের হলেন মাত্রই বিশ্বকাপ খেলে আসা এক তারকা ফুটবলার।

ঘড়িতে রাত তখন ৩টা। পার্কিং এরিয়ায় নিজের পার্ক করা গাড়িতে ওঠার আগেই তিন জন অপরিচিত মানুষ পেছন থেকে ডাক দিলেন তাকে। দুজনের হাতে পিস্তল। দু-এক মিনিট কথা বলার পরই তারা গুলি করা শুরু করলো। বুকে পেটে একে একে ৬টা গুলি। গুলি করতে করতে ঘাতকরা উচ্চস্বরে চিৎকার করে ‘গোল’ ‘গোল’ বলে। গাড়ির পাশেই লুটিয়ে পড়েন ২৭ বছরের কলম্বিয়ান তারকা ডিফেন্ডার। হাসপাতালে নেয়ার পর জানিয়ে দেওয়া হয় আরও ৪৫ মিনিট আগেই বিদায় নিয়েছেন আন্দ্রেস এসকোবার।

১৯৯৪ সালে বিশ্বকাপ ফুটবলের আসরে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিলো এসকোবারের দল কলম্বিয়া। সে ম্যাচে আমেরিকান মিডফিল্ডার জন হার্কসের একটি ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন কলম্বিয়ান সেন্টারব্যাক এসকোবার। ২-১ গোলে ম্যাচ জিতে যায় যুক্তরাষ্ট্র, বিশ্বকাপ থেকে নিশ্চিত হয়ে যায় কলম্বিয়ার বিদায়।

মূলত এই গোলটা করার অপরাধেই ঘাতকরা আর বাঁচতে দেয়নি এসকোবারকে। ২৭ বছর বয়সে পৃথিবীকে বিদায় বলতে হয় সম্ভবনাময় ওই ডিফেন্ডারকে।

বিশ্বকাপ থেকে নিজেদের দলের বিদায়েও হয়তো এতটা কষ্ট পেতে হয়নি তাদের। এসকোবারকে হারিয়ে বিমর্ষ হয়ে যায় পুরো কলম্বিয়া, শোকে স্তব্ধ হয় ফুটবল বিশ্ব। এসকোবারের অন্তোস্টিক্রিয়ায় জড়ো হন এক লাখ ২০ হাজার মানুষ।

এখনও প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হয় এসকোবারের মৃত্যুদিন। কলম্বিয়া জাতীয় দলের জার্সিতে ৫১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন আন্দ্রেস এসকোবার। ডিফেন্ডার হলেও আন্তর্জাতিক একটি গোল আছে এসকোবারের রেকর্ড খাতায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফুটবল
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬

চীনের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটনের গল্প

জুন ১০, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ১০, ২০২৬

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার আহ্বান জুবাইদা রহমানের

জুন ১০, ২০২৬

সশস্ত্র বাহিনীকে স্বমহিমায় প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT