চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে মাসেই বিয়ে করছেন মালাইকা-অর্জুন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ০২, মার্চ ২০১৯
বিনোদন
A A

মালাইকার থেকে ১২ বছরের ছোট বলিউড অভিনেতা অর্জুন কাপুর। কিন্তু তারপরেও তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়ায়নি তাদের বয়সের এই ব্যবধান। যদিও প্রেমের কথা তারা সরাসরি স্বীকার করেননি কখনোই। কিন্তু এরইমধ্যে শোনা গেল, এবার তারা প্রেমকে পরিণয়ে পরিনত করতে যাচ্ছেন!

আরবাজ খানের সাথে দীর্ঘদিন সংসার করার পর ২০১৭ সালে বিচ্ছেদ ঘটে মালাইকা অরোরার। এরপরই অভিনেতা অর্জুন কাপুরের সাথে নানা সময়ে সম্পর্কের গুঞ্জন নিয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি। তবে এবার জানা গেল বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মালাইকা।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, আগামী এপ্রিলেই বিয়ে করছেন অর্জুন-মালাইকা। যদিও নির্দিষ্ট দিন এখন ঘোষণা করেননি তারা। এরসাথে সাথে আরেকটি বিষয় আলোচনায়। শোনা যাচ্ছে হিন্দু রীতিতে নয়, গির্জায় গিয়ে খ্রিস্টান রীতি মেনে বিয়ে করবেন এই জুটি।

সম্প্রতি ‘কফি উইথ করন’ টক শোতে এসে অর্জুনের সাথে গোমট সম্পর্কের কিছুটা খোলাসা করেন মালাইকা। তার ক’দিন আগে অর্জন একই শোতে জানিয়ে ছিলেন, বিয়ের জন্য এখন তিনি প্রস্তুত।

তাদের ঘনিষ্ঠসূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, এপ্রিলেই বিয়ের পিঁড়িতে বসবেন ‘মুন্নী বদনাম’ খ্যাত অভিনেত্রী মালাইকা ও ‘ইশাকজাদে’ খ্যাত অর্জন কাপুর।

১৯৯৮ সালে নির্মাতা-অভিনেতা আরবাজ খানকে বিয়ে করেছিলেন মালাইকা। দীর্ঘ ১৮ বছরের সংসারের পর ২০১৭ সালে মালাইকা ও আরবাজের বিবাহ বিচ্ছেদ হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্জুন কাপুরকফি উইথ করনমালাইকামুন্নী বদনাম
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ

জুন ১২, ২০২৬

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT