চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে বছর বিয়ে করছেন অভিনেতা পরমব্রত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

সম্পর্ক নিয়ে কখনোই লুকোছাপা করেননি কলকাতার তারকা অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। যখনই যার সাথে প্রেম করেছেন, প্রকাশ্যে এনেছেন। এবার নিজের বিয়ে নিয়েও কোনো রাখঢাক করলেন না তিনি।

বহু বছর ধরেই নেদারল্যান্ডের মেয়ে ইকা শাউটের সঙ্গে প্রেম করছেন পরমব্রত। ভারতীয় মিডিয়া বলছে, পরমব্রতর প্রেমের ইতিহাসে এটাই নাকি সবচেয়ে দীর্ঘ সময়ের সম্পর্ক! আর এই সম্পর্কেও এবার আরো মজবুত করতে চলেছেন ইকা-পরমব্রত!

সম্প্রতি কলকাতার জনপ্রিয় ম্যাগাজিন আনন্দলোক-এ একটি সাক্ষাৎকারে ইকার সাথে প্রেম ও বিয়ে নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন পরমব্রত। বিয়ে নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি স্পষ্ট জানান, সত্যি, আমাদের সম্পর্কটা অনেকদিন হল। বিয়েটাও হয়ে যাবে। আর বেশিদিন না।

প্রতিবেদক যখন ২০২০-র কথা বলেন পরমব্রত মাথা নেড়ে সম্মতি জানান। তবে আসছে বছর কখন তাদের বিয়ের আসর বসবে এ বিষয়ে কিছুই বলেননি।

নেদারল্যান্ডের মেয়ে ইকা। পেশায় একজন চিকিৎসক। পরমব্রত যখন ফিল্ম ও টেলিভিশন প্রোডাকশন বিষয়ে ইংল্যান্ডে পড়তে যান, সেখানেই তাদের পরিচয় হয়। তারপর ভাল লাগা থেকে ভালোবাসা। এখনতো প্রায়শই কলকাতাতেই নাকি এসে থাকছেন ইকা।

পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের সিনেমা দর্শকদের কাছেও বেশ জনপ্রিয় পরমব্রত চ্যাটার্জি। অনিমেষ আইচের পরিচালনায় ‘ভয়ঙ্কর সুন্দর’ নামের ছবির মাধ্যমে প্রথবার বাংলাদেশি ছবিতে অভিনয় করেন তিনি। এরপর ফাখরুল আরেফীন-এর ‘ভূবন মাঝি’তেও দেখা যায় তাকে। মুক্তির প্রতীক্ষায় আছে মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত তার আরেক ছবি ‘শনিবার বিকেল’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিমেষ আইচপরমব্রতফারুকীভয়ঙ্কর সুন্দরলিড বিনোদনশনিবার বিকেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT