চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশার ভেলায় ভেসে শেষ দিনের অপেক্ষা

অমৃত মলঙ্গীঅমৃত মলঙ্গী
৫:১৫ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

দিনটা আসবে না বলে বঙ্গদেশে যে যুবক হতাশায় টিভি বন্ধ করেছিল, সেই যুবকের আকাশে আশার রোদ ওঠা অস্বাভাবিক কিছু নয়! হায়দরাবাদ টেস্ট যে পঞ্চমদিনে গড়িয়েছে! কে ভেবেছিল ভারত ৬৮৭ করার পরেও এই টেস্টে এভাবে ফিরে আসবে বাংলাদেশ। কে ভেবেছিল ৭ উইকেট হাতে নিয়ে ৩৫৬ রান সামনে রেখে পঞ্চমদিন ব্যাট করতে নামবেন মুশফিকরা।

নিন্দুকের কালো খাতায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস সবসময় প্রাধান্য পায়। ‘শেষ ইনিংসে টাইগাররা দাঁড়াতে পারে না’, এমন বাক্য সেখানে লেখা থাকে মোটা দাগে। এ কথা মিথ্যা হতে পারে, তবে অসত্য কিছু নয়। সত্যের মিশেলে সাকিবদের জন্য ‘অপমান’ মাত্র। সোমবার প্রমাণ করতে হবে দেয়ালে পিঠ ঠেকে গেলে, অসহায় মরণ বরণ করে না বাঙালি। ‘মর অথবা জেত’ পণ না করলেও “জেত অথবা ‘ড্র’ কর” মন্ত্র মনে গাঁথাই যায়। ওই ‘ড্র’ই যে হবে জয়ের সমান!

এই ম্যাচ জিততে হলে বাংলাদেশকে ‘অসাধ্য সাধন’ করতে হবে। কেননা ভারতের মাটিতে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়ার সাফল্যটি ৩৮৭ রানের। চেন্নাইতে ২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ভারত নিজেরাই ঘরের মাঠে রান তাড়ার এই রেকর্ডটি গড়েছিল। যেখানে ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসটিই ৪০০ রানের। নিজেদের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে এই রান ছুঁয়েছিল বাংলাদেশ। তারপর আর দলটির বিপক্ষে এত রান তোলা সম্ভব হয়নি।

সেই অসম্ভবকেও ‘সম্ভব’ করা সম্ভব, এ কথা হয়তো ভাবা যাচ্ছে না। তবে ‘একটা কিছু হতে পারে’ সেই আশা করতে দোষ কোথায়।

রোববার মিরাজকে হারিয়ে দিন শুরু হয় বাংলাদেশের। নিরাশার মেঘ তখনই উঁকি দিয়েছিল। সেই মেঘ আড়াল করার প্রাণপণ চেষ্টা করেন কাপ্তান মুশফিক। কিন্তু কোহলির আক্রমণাত্মক ফিল্ডিং পরিকল্পনার সামনে সঙ্গী তাসকিনকে ধরে রাখতে ব্যর্থ হন। তাসকিন ফিরে গেলেও আরেক প্রান্ত থেকে মুশফিক স্কোরটা ৩৮৮ পর্যন্ত টেনে নিয়ে থামেন।

সবাইকে অবাক করে কোহলি ফলোঅন না করানোর সিদ্ধান্ত নিয়ে ব্যাটে নেমে পড়েন। ৪ উইকেট হারিয়ে ১৫৯ রান পর্যন্ত দীর্ঘ হয় ভারতের ইনিংস। বাংলাদেশের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৫৯। তখন হাতে অক্ষত পুরো চারটি সেশন।

Reneta

ভারত প্রথম ইনিংসে ৬৮৭ রান তোলার পর ‘ডিক্লেয়ার’ করে। জবাব দিতে নেমে বাংলাদেশ শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায়। পরে সাকিব-মুশফিক ১০৭ রানের জুটি গড়লে কিছুটা স্বস্তি ফেরে। এরপর মিরাজকে নিয়ে টাইগার দলপতি নিরাপদে দিন পার করেন। কিন্তু চতুর্থ দিন সেই ছন্দ আর ধরে রাখতে পারেননি।

শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে তামিম (৩) দলীয় ১১ রানে ফিরে যান। সৌম্য ব্যক্তিগত ৪২ রানে বিদায় নেয়ার সময় দলকে রেখে যান ৭১ রানে। যেভাবে খেলছিলেন তাতে দিন পার করা অসম্ভব মনে হচ্ছিল না। কিন্তু ‘ক্ষণিকের ভুলে’ বিপদে পড়েন। মুমিনুলও (২৭) অশ্বিনের সামনে দাঁড়াতে পারেননি। একটি বল ব্যাকফুটে খেলতে যেয়েই শর্ট স্লিপে ধরা পড়েন। সাকিব ২১ ও মাহমুদউল্লাহ ৯ রানে শেষদিনের লড়াই এগিয়ে নিতে নামবেন।

মাঠে অধিনায়ক কোহলির প্রভাব ফুটে ওঠে চোখে লাগার মতো করেই। বারবার ফিল্ডিং পরিবর্তন করে মুশফিকদের বিভ্রান্ত করতে থাকেন। এক পর্যায়ে শর্ট স্লিপে প্রথমে দুইজন। পরে তিনজন। শর্টঅফে একজন। লেগ সাইডেও একজনকে রাখেন। এভাবে চালিয়ে যেতে থাকেন। নিজে ফিল্ডিং করেছেন বোলারের কাছাকাছি। প্রতিটি মুহূর্ত বোলারের চেয়ে তাকেই বেশি অস্থির মনে হয়েছে। শরীরী ভাষায় বাংলাদেশকে কাবু করতে চেয়েছেন। সবাইকে এই মানসিক যুদ্ধে পরাজিত করতে পারলেও সাকিবকে পারেননি। শেষ বিকেলে সচেতনভাবে ফ্রন্টফুট ব্যবহার করেন সাকিব। জাদেজাকে পরপর দুই চার মেরে কোহলির মুখ একবার পানসে বানান।

চ্যাম্পিয়নরা জানেন, ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT