ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে রাজধানীর আশা টাওয়ারে ফায়ার সার্ভিসের এক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে ১টার দিকে রাজধানীর আশা টাওয়ারে সচেতনতামূলক এ মহড়া অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে চ্যানেল আই অনলাইনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিস কন্ট্রোল অফিস থেকে জানানো হয়, জনসচেতনতা বৃদ্ধি করতেই এ মহড়ার আয়োজন করা হয়েছে।







