চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশরাফুলের ভুল, বিসিবির শিক্ষা

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৬:৫৯ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেটপ্রেমী তো বটেই মোহাম্মদ আশরাফুলের ম্যাচ ফিক্সিংয়ের ঘটনায় বড়সড় ধাক্কা খেয়েছিল দেশের পুরো ক্রীড়াঙ্গনই। বিপিএলের গায়ে লেগেছিল কলঙ্ক। অঙ্কুরেই জমজমাট আসরটি বন্ধ ছিল এক মৌসুম। বদনাম ঘোচাতে লেগেছে লম্বা সময়। এখন প্রতি বছরই মাঠে গড়াচ্ছে বিপিএল। সেই ঘটনার পর থেকে ফিক্সিং ইস্যুতে বেড়েছে বিসিবির সতর্কতা, বেড়েছে খেলোয়াড়দের উপর নজরদারি।

আশরাফুলের মতো ভুল করার সুযোগ যেন আর কেউ না পান সেজন্য বিসিবির কী পদক্ষেপ সেটি জানার চেষ্টা করেছে চ্যানেল আই অনলাইন। বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য জালাল ইউনুস জানিয়েছেন পদক্ষেপের কথাগুলো।

‘যখন টিমগুলো হোটেলে অবস্থান করে তখন খেলোয়াড়, কোচ, কর্মকর্তারা নজরদারির মধ্যে থাকে এবং যদি কোনো অচেনা ব্যক্তিকে তাদের সাথে কথা বলতে দেখা যায় তাহলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। খেলোয়াড়রা এ ব্যাপারে সচেতন আছে। তারা জানে পরিণতি কী। সেজন্য তারা যদি দেখে কোনো অপরিচিত নাম্বার থেকে ফোন আসে, কেউ কিছু অফার করে, তাহলে তারা সাথে সাথে আমাদের আকসুর(অ্যান্টি করাপশন ইউনিট) অফিসারদের সঙ্গে যোগাযোগ করে। জানিয়ে দেয় এ ধরণের কল এসেছে এবং আমরা সেই কল মনিটর করি।’

‘আপনারা গত বিপিএল এবং তার আগের বিপিএল খেয়াল করলে দেখবেন, ম্যাচ চলাকালীন আমাদের স্থানীয় অ্যান্টি করাপশন ও লোকাল ভলান্টিয়ার্সরা ঘোরাফেরা করে থাকে। যারা স্প্রেড বেটিংয়ে জড়িত থাকে, দেখবেন মোবাইল নিয়ে বাইরে কথা বলছে; তাদের সারাক্ষণই আমরা মনিটরিং করছি। সেই ধরনের কাউকে পেলেই আমরা ধরে ফেলছি এবং পুলিশকে দিচ্ছি। আমরা এটার ব্যাপারে খুব বেশি সতর্ক।’ -বলেন বিপিএল আয়োজনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত জালাল ইউনুস।

গত বিপিএলে দৃশ্যমান হয়েছিল বেটিং নিয়ে বিসিবির বাড়তি সতর্কতার ব্যাপারটি। টুর্নামেন্ট শুরুর প্রথম ধাপে মিরপুরের গ্যালারি থেকে ১০ ভারতীয় জুয়াড়িসহ মোট ৭৭জনকে সনাক্ত করা হয়। দেশে বেটিং সংক্রান্ত কঠোর আইন না থাকায় তাদের গ্রেপ্তার না দেখিয়ে সঙ্গে সঙ্গে মাঠ থেকে বের করে দেয় বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট ও সিকিউরিটি ইউনিট। চট্টগ্রাম ও সিলেট ভেন্যুতেও ধরা পড়ে কিছুসংখ্যক জুয়াড়ি।

Reneta

স্টেডিয়ামে ক্রিকেটজুয়া ঠেকাতে চলতি বছরের জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজে কাজ শুরু করেছ ভ্রাম্যমাণ আদালতও। ম্যাচের সময় অভিযান চালিয়ে কোনো জুয়াড়িকে সনাক্ত করতে না পারলেও ধূমপান করার অপরাধে কয়েকজন দর্শককে আর্থিক জরিমানা করেন তারা।

আশরাফুলের ফিক্সিংয়ের ঘটনা ২০১৩ সালে। বিপিএলের দ্বিতীয় আসরে। ৫ বছরের নিষেধাজ্ঞা শেষ হলেও এখনই জাতীয় দলে খেলার জন্য বিবেচিত হতে পারছেন না সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু স্পষ্ট করেই বলেছেন, এখন সুযোগ নেই দলে।

আংশিক নিষেধাজ্ঞা কাটার পর ঘরোয়া ক্রিকেটের লংগার ভার্সন ও ৫০ ওভারের ফরম্যাটে গত কয়েকমাস আশরাফুল ভালো করলেও বিগত পাঁচ বছর টি-টুয়েন্টি না খেলায় নির্বাচকদের আস্থাভাজন হতে পারছেন না। বিপিএল মানেই মাঠে তুমুল লড়াই। ফিটনেস, ইনটেনসিটি, সেটার অনেকটাই স্পষ্ট হবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেললে।

বিপিএলের ষষ্ঠ আসর আগামী বছরের জানুয়ারিতে। আশরাফুলের অপেক্ষা আরও কয়েকটি মাসের। তার আগে খেলবেন জাতীয় লিগ। নিজেকে প্রস্তুত করার সময় পাচ্ছেন যথেষ্ট। তারপরও প্রশ্নবোধক চিহ্ন থেকেই যায়। জাতীয় দলে ফিরতে পারবেন তো মোহাম্মদ আশরাফুল? বয়সটা যখন ৩৪।

জাতীয় দলের জার্সিতে ফিরতে বয়সের বাধা ডিঙিয়ে করে যেতে হবে ধারাবাহিক পারফরম্যান্স। অনেক হিসেবের যোগফল মেলাতে পারলেই খুলবে বন্ধ দুয়ার। কঠিন, তবে অসম্ভবও নয়। প্রিমিয়ার লিগের গত মৌসুমে পাঁচ সেঞ্চুরি করে আশরাফুলও জানান দিয়ে রেখেছেন ব্যাটে মরিচা পড়েনি!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশরাফুলফিক্সিংবিপিএলবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT