চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ‘আল্লাহ মেহেরবান’ গান সরিয়ে নিতে লিগ্যাল নোটিশ

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
২:৩৩ অপরাহ্ণ ২৮, মে ২০১৭
আদালত
A A

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় তৈরি ‘বস ২’ সিনেমার ‘আল্লাহ মেহেরবান’ শিরোনামের আইটেম গানটি ইউটিউব থেকে সরিয়ে ফেলতে এবং চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ চেয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান রেজিস্ট্রি ডাকযোগে রোববার এই নোটিশ পাঠিয়েছেন।

নোটিশ উল্লেখ করা হয় যে, আগামী তিন দিনের মধ্যে ‘আল্লাহ মেহেরবান’ গানটি ইউটিউব থেকে মুছে ফেলতে হবে এবং চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ করতে হবে, না হলে জাজ মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানের পরিচালকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

তথ্য মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক, আইজিপি ও সেন্সরবোর্ডের চেয়ারম্যান বরাবর নোটিশটি পাঠানো হয়েছে।

নোটিশ প্রেরণকারী আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান জানান, আল্লাহর নামে মদ ও স্বল্প পোশাকে নারীদেহ প্রদর্শনীতে ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে। এ গানের চিত্রায়ন ও দৃশ্যায়নের মাধ্যমে আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তাই অতিদ্রুত ইউটিউব থেকে এই ভিডিও সম্বলিত গানটি রিমুভ করতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজিজুল বাশারের পক্ষে তিনি এ আইনী নোটিশ পাঠিয়েছেন বলেও জানান হুজ্জাতুল ইসলাম খান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল্লাহ মেহেরবানজিৎনুসরাত ফারিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তথ্য কমিশনে দলীয় ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত নিয়োগের দাবি

আগস্ট ৬, ২০২৬

২৪ ঘণ্টায় হামে ৬ জনের মৃত্যু

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বাসের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের, গৃহবধূর মৃত্যুকে ঘিরে রহস্য

আগস্ট ৬, ২০২৬

‘দুইতিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ’

আগস্ট ৬, ২০২৬

উন্মুক্ত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT