চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালে আলী যাকের, সর্বশেষ অবস্থা জানালেন ইরেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২০
বিনোদন
A A

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গেল রবিবার রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় ক্যানসারে আক্রান্ত নাট্যব্যক্তিত্ব আলী যাকেরকে। খবরটি শোনা মাত্রই মঞ্চ, নাটক ও শোবিজ অঙ্গনের মানুষেরা উদ্বেগ প্রকাশ করেন। তবে স্বস্তির খবর দিলেন গুণী এই নাট্যব্যক্তিত্বের পুত্র অভিনেতা ইরেশ যাকের।

বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, বিগত দিনের চেয়ে আজকে বাবার শরীর বেটার। আশা করছি আগামি শনি-রবিবারের মধ্যে বাবাকে বাসায় নিয়ে যেতে পারবো।

তিনি বলেন, সেফটি ইস্যুর কারণে বাবাকে কেবিনে না নিয়ে এখনও করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখেই চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। আশা করছি শনিবার কিংবা রবিবারের মধ্যে অবস্থার উন্নতি হলে বাবাকে বাসায় নিতে পারবো।

এদিকে হাসপাতালের ডিউটি অফিসার লুৎফর কবির বলেন, উনার (আলী যাকের) মাল্টি প্রবলেম। আজকে সকালে দায়িত্বরত চিকিৎসক যারা আছেন, তারা দেখে বলেছেন- আগের চেয়ে ভালো আছেন। আপাতত তাঁকে সিসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চার বছর ধরে ক্যানসারে ভুগছেন টিভি ও মঞ্চ নাটকের কিংবদন্তী অভিনেতা আলী যাকের। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিলেও সর্বশেষ ২০১৯ সালে নাগরিক নাট্য সম্প্রদায়-এর ৪৬তম প্রযোজনা ‘গ্যালিলিও’তে অভিনয় করেন তিনি।

১৯৭২ সালের আরণ্যক নাট্যদলের ‘কবর’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে পথচলা শুরু করেন তিনি। পরবর্তীতে ১৯৭৩ সালে যোগ দেন নাগরিক নাট্য সম্প্রদায়ে। এখনও সেই নাট্যদলে সঙ্গেই সম্পৃক্ত রয়েছেন। মঞ্চে অভিনয়ের বাইরে তার নাট্য নির্দেশনাও কম নয়। কাজ করেছেন আজ রবিবার, বহুব্রীহি, তথাপির মতো দর্শকপ্রিয় টিভি নাটকেও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইরেশ যাকেরচ্যানেল আইপুত্রলিড বিনোদনসিসিইউহাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস: প্রধানমন্ত্রী

মে ৭, ২০২৬

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সংস্কারে নতুন দিকনির্দেশনা ইউনিসেফের

মে ৭, ২০২৬

‘পুশব্যাক’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্তব্যের জবাবে ভারতের প্রতিক্রিয়া

মে ৭, ২০২৬

রিয়ালের ভালভার্দে-শুয়ামেনির মারামারি, একজন হাসপাতালে

মে ৭, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বগুড়া বিমানবন্দর পরিদর্শন

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT