তনু হত্যাকাণ্ডে ময়নাতদন্ত নিয়ে একটি বিশেষ মহল অপপ্রচার চালিয়ে সুকৌশলে সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে । আর এই অশুভ শক্তিকে ১৯৭১ সালের ঘৃণ্য আলবদর চক্রের নতুন রূপ বলে মনে করেন প্রবাসী লেখক মিলন ফারাবী।
ফেসবুক স্ট্যাটাসে মিলন লিখেছেন, সাধু সাবধান। এই দুটি /তিনটি ছবি ব্যবহার করে আলবদরচক্র সুকৌশলে সাম্প্রদায়িকতা উস্কে দেয়ার অপচেষ্টা চালাচ্ছে ৷ তনু হত্যায় একজন চিকিৎসক আলামত পরীক্ষায় ত্রুটি করেছেন । তিনি ভুলবশত কাজটা করতে পারেন— আবার পয়সা খেয়ে কিংবা কোন বাহিনীর চাপের মুখে ভয়ে ভুলটা করতে পারেন। এখানে তার নারীপরিচয় ধর্তব্যের নয় । কাজটার ক্ষেত্রে চিকিৎসক হওয়ার সুবাদে অনিচ্ছা ভুল/পয়সা হজম/চাপে নতি স্বীকার করেছেন।একইভাবে আরেকজন চিকিৎসক সততা ও দক্ষতার সঙ্গে ত্রুটিমুক্ত কাজ করেছেন। এখানে তার নৈতিকতার মহান আদর্শ ও দক্ষতাই মুখ্য।
তিনি কোন বিপ্লবী কাজ করেন নি। সৎভাবে চিকিৎসকের দায়িত্ব পালন করেছেন । তিনি কোন বাহিনীর কথিত ইমেজ ক্ষুন্ন করার জন্য নয়, চিকিৎশাস্ত্রের শপথ অনুযায়ী কাজটা করেছেন । অথচ আলবদরচক্র তাদের চিরাচরিত প্রথা অনুযায়ী একদিকে একজন চিকিৎসকের নারী পরিচয়কে পুঁজি করে নারীসমাজকে হেয় করার হীন চেষ্টা করছে । অন্যদিকে পুরুষ চিকিৎসকের সাম্প্রদায়িক পরিচয় পুঁজি করে তাকে বিপ্লবী চিকিৎসক সাজিয়ে বাহিনী বিশেষের ইমেজ ক্ষুন্নকারী হিসেবে প্রমানের আপ্রাণ চেষ্টা করে চলেছে ৷ দুজন চিকিৎসক ত্রুটি /অন্যায় /সঠিক নির্ণয়— যে যাই করুন না— সেটা মানুষ হিসেবে মাত্র ৷









