আর্থিক প্রতিষ্ঠানগুলোতে পরিচালক পর্ষদ এবং নির্বাহী ও নিরীক্ষা কমিটির সভা
ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচালনায় আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে কেন্দ্রীয়
ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শাহ আলমের সই করা এক
প্রজ্ঞাপনে এ সংক্রান্ত অনুমোদনের কথা জানানো হয়েছে।
তবে শুধু বিশেষ প্রয়োজনেই এভাবে সভা করা যাবে। এজন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রাক অনুমতি দরকার হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, কোনো আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা পরিচালকের দেশের বাইরে অবস্থান করার কারণে পরিচালক পর্ষদ, নির্বাহী কমিটি অথবা নিরীক্ষা কমিটির সভা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের প্রয়োজনীয়তা দেখা দিলে তার আয়োজন করা যাবে। কিন্তু, এর জন্য আগে থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে রাখতে হবে।
নির্দেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।







