দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে নেই ডি মারিয়া, মার্কোস রোহো এবং লুকাস বিলিয়া। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন মের্কাদো, মার্কোস অ্যাকুইনা এবং এনজো পেরেজ।
আর্জেন্টিনা প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার রাত ১২টায় তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, যারা নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়েছে।
আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে। দুইবার জিতেছে আর্জেন্টিনা, একবার ক্রোয়েশিয়া। অন্য ম্যাচটি ড্র।
বিশ্বকাপে দুই দলের একবারই দেখা হয়েছে। সেটি ১৯৯৮ সালে। আর্জেন্টিনা ওই ম্যাচে ১-০ গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়।
ক্রোয়েশিয়া কখনো বিশ্বকাপে তাদের দ্বিতীয় ম্যাচে হারেনি।
আর্জেন্টিনা সর্বশেষ ১৯৭৪ সালে বিশ্বকাপের প্রথম ম্যাচের একটিতেও জয় পেতে ব্যর্থ হয়।







