চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশ রেকর্ডে বিশ্বকাপে অনন্য আর্চার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৮ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

জফরা আর্চারের বলটাকে লেগ সাইডে ঠেলে পাঠাতে চেয়েছিলেন মার্টিন গাপটিল। বল তার গ্লাভসে লেগে ফাঁকি দিতে চাইল জস বাটলারকে। ইংল্যান্ড উইকেটরক্ষক যেন আগেই জানতেন কোথায় যাবে বল! দিলেন ডাইভ। উড়ন্ত বাজ পাখির মতো ক্যাচ তো ধরলেনই, সঙ্গে আর্চারকে তুলে দিলেন অনন্য উচ্চতায়!

বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে জফরা আর্চারের অন্তর্ভুক্তি নিয়ে হয়েছে অনেক হইচই। বার্বাডোজে জন্ম নেয়া ও ওয়েস্ট ইন্ডিজের হয়ে অনূর্ধব-১৯ বিশ্বকাপ খেলা পেসারকে নিতে ছেঁটে ফেলা হয় নিয়মিত মুখ ডেভিড উইলিকে। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ২২ ওভার খেলার অভিজ্ঞতা নিয়ে মাঠে নামা আর্চার দেখিয়ে দিলেন কেনো তাকে পেতে এত উৎসুক ছিলেন নির্বাচকরা।

নিউজিল্যান্ডের ওপেনার গাপটিলের উইকেটটি আর্চারের ১৭তম বিশ্বকাপ উইকেট। তাতে গড়ে ফেললেন এক বিশ্বকাপে ইংলিশদের হয়ে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড। পেছনে পড়ে গেলেন ইয়ান বোথাম, অ্যান্ড্রু ফ্লিনটফের মতো কিংবদন্তিরা।

১৯৯২ বিশ্বকাপে ১৬ উইকেট নিয়েছিলেন বোথাম। এতদিন ওটাই ছিল ইংল্যান্ডের কোনো বোলারের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। ২০০৭ আসরে ১৪ উইকেট ঠিক তার পেছনেই ছিলেন ফ্লিনটফ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জফরা আর্চারবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় ৫ জন নিহত

মে ৭, ২০২৬

ওয়াকফ সম্পত্তি গাউসিয়া মার্কেটের দোকান ভাড়া ১১২ টাকা, ভাড়া সমন্বয়ের নির্দেশ

মে ৭, ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চুক্তির সম্ভাবনা দেখছেন ট্রাম্প

মে ৭, ২০২৬

স্পোর্টিং উইকেট চান শান্ত, খারাপ হলেও মানিয়ে নেবে বাংলাদেশ

মে ৭, ২০২৬

রবীন্দ্র জয়ন্তীতে চ্যানেল আইয়ে দিনভর যতো আয়োজন

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT