চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও ৮ কেন্দ্রে ই-টোকেন ছাড়াই ভারতীয় ভিসা আবেদন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ন ২৯, জানুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

ভারতে যাওয়ার নিশ্চিত টিকিটের (বিমান/সড়ক/রেল) বিপরীতে বাংলাদেশি পর্যটকদের ই-টোকেন লাগবে না। তারা কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সরাসরি ‘ট্যুরিস্ট ভিসার’ জন্য আবেদন করতে পারবেন।

ঢাকার মিরপুরের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভিএসি) পাশাপাশি এবার রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, যশোর, ময়মনসিংহ ও বরিশাল শাখায় ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দেওয়া যাবে।

এ জন্য বাংলাদেশি ভ্রমণকারীদের সাক্ষাৎকারের প্রয়োজন নেই বলে জানিয়েছে দেশটির দূতাবাস। আগামী ১ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের ৮টি ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) বাংলাদেশি ভ্রমণকারীদের ভারতে যাওয়ার বিমান, সড়ক অথবা রেল পথের নিশ্চিত টিকিটসহ সরাসরি ভিসাপ্রাপ্তির সুবিধা পাবেন।

রোববার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

বাংলাদেশি ভ্রমণকারী যাদের নিশ্চিত ভ্রমণ টিকিট রয়েছে, তারা সাক্ষাৎকার ছাড়াই আইভিএসি’র রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, যশোর, ময়মনসিংহ এবং বরিশাল শাখায় সরাসরি ট্যুরিস্ট ভিসা প্রাপ্তির সুবিধা পাবেন।

ঢাকার আবেদনকারীরা তাদের নিশ্চিত ভ্রমণ টিকিট নিয়ে সরাসরি আইভিএসি মিরপুর শাখায় ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দিতে পারছেন। তবে আইভিএসি ফরমে ভিসা আবেদনপত্র জমাদানের তারিখের এক মাসের মধ্যে ভ্রমণের তারিখ হতে হবে।

Reneta

এছাড়া পরবর্তী বিস্তারিত তথ্য http://www.ivacbd.com এই ঠিকানায় পাওয়া যাবে।

এর আগে ২০১৬ সালের অক্টোবরে মহিলা ভ্রমণকারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য প্রথম সারাসরি ট্যুরিস্ট ভিসা স্কিম চালু করা হয় এবং পরে ১ জানুয়ারি ২০১৭ তারিখে এটি সকল বাংলাদেশি ভ্রমণকারীর জন্য বর্ধিত করা হয়।

স্কিমটি বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রাপ্তি সহজ করে দিয়েছে। বিমান, সড়ক অথবা রেল পথে ভারতে ভ্রমণের নিশ্চিত টিকিট থাকলে কোন বাংলাদেশি নাগরিকেরই ট্যুরিস্ট ভিসার জন্য ই-টোকেন অথবা অনলাইন সাক্ষাতকারের প্রয়োজন নেই।

Jui  Banner Campaign
ট্যাগ: ভারতীয় ভিসা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ, বিকালে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ দলীয় জোটের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জামায়াত জোটের বিজয়ীরা শপথ নেবেন, রাজপথেও থাকবেন’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

টানা তিন জয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

কারাগারে উপজেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT