চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আম্পানের পর এবার আসছে প্রবল ঘূর্ণিঝড় নিসর্গ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ০২, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আম্পানের রেশ কাটতে না কাটতেই এবার ভারতের দিকে প্রবল বেগে ধেয়ে আসছে আরও ভয়ংকর ঘূর্ণিঝড় ‘‘নিসর্গ‘।

এনডিটিভি বলছে, ভারতের আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়ে বলেছে, আগামী ১২ ঘণ্টার মধ্যে শক্তিশালী হয়ে ওঠার আশঙ্কা আছে নিসর্গের। আর ৬ ঘণ্টার মধ্যে শক্তি সঞ্চয় করে ধেয়ে যাবে উত্তর দিকে। আগামীকাল বুধবারের মধ্যে প্রবল গতিতে আছড়ে পড়তে পারে মহারাষ্ট্র উপকূলে। তারপর উত্তর মহারাষ্ট্র হয়ে পার্শ্ববর্তী দক্ষিণ গুজরাট উপকূল ধরে নিসর্গ যেতে পারে উপকূলীয় শহর দামানের দিকে।

ভারতীয় আবহাওয়া দপ্তর জানায়, মুম্বাই থেকে ৬৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ও সুরাট থেকে ৯২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে নিসর্গ। ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে সাইক্লোনের রূপ নেবে এই নিম্নচাপ।

শুরুতে আরব সাগর হয়ে উত্তর দিকে বয়ে যাবে নিসর্গ। তারপর উত্তর পূর্বে বাঁক নিয়ে সেটি উত্তর মহারাষ্ট্র ও দক্ষিণ গুজরাটের সমুদ্র উপকূলের মাঝখানে হরিহরেশ্বরে আছড়ে পড়বে।

এই প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে মহারাষ্ট্র সহ গোয়া ও কেরল, দমন ও লাক্ষাদ্বীপের বিস্তীর্ণ এলাকা।

এরই মধ্যে প্রবল ঘূর্ণিঝড় থেকে বাঁচতে মহারাষ্ট্রের উপকূলবর্তী অঞ্চলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Reneta

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে নিসর্গ মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সব রকম সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

সোমবারই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও আসন্ন সুপার সাইক্লোন মোকাবিলায় রাজ্যের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। সেখানকার জেলেদের সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘূর্ণিঝড়নিসর্গভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

জুলাই ২৪, ২০২৬

কৃষি ন্যানোপ্রযুক্তি গবেষণায় যুক্তরাষ্ট্রের সিএইএস’র সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা

জুলাই ২৪, ২০২৬

কয়েক সেন্টিমিটারের ব্যবধান, বড় আক্ষেপ সেনেসির

জুলাই ২৪, ২০২৬

দীর্ঘ বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ

জুলাই ২৪, ২০২৬

‘সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি’

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT