চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমেরিকান প্রেমিক নিয়ে মুম্বাইয়ের বাড়িতে প্রিয়াঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ২৩, জুন ২০১৮
বিনোদন
A A
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও আমেরিকান সঙ্গীতশিল্পী নিক জোনাসকে এতদিন বিভিন্ন জায়গায় একসাথে দেখেছেন তাদের ভক্তরা। কিন্তু এবারের দেখাতে সকল ভক্তদের চমকে দিলেন তারা দুজন। কারণ এবার তাদের দেখা গেল প্রিয়াঙ্কার মুম্বাইয়ের বাড়িতে!
গত বৃহস্পতিবার চুপিসারে প্রেমিক নিক জোনাসকে নিয়ে ভারতের মুম্বাইয়ে এসে হাজির প্রিয়াঙ্কা। সেসময় পাপারাজ্জিদের এড়িয়ে বিমানবন্দর থেকে বেরোতে বিকল্প পথ বেছে নেন তারা দু’জনে।
আমেরিকান সংগীতশিল্পী ও অভিনেতা জোনাসকে নিয়ে মুম্বাইয়ে নেমে নিজের গাড়িতে চড়তে দেরি করেননি প্রিয়াঙ্কা। এমনকি ক্যামেরাবন্দি যেন না হতে হয় সেজন্য জানালায় ছিল শেড। তবুও সেইসব মুহূর্ত অনেকের ক্যামেরায় ধরা পড়েছে। তখন কাপড় দিয়ে মুখ লুকিয়ে রেখেছিলেন তারা। বোঝাই যাচ্ছে, নিজেদের সম্পর্কের বিষয়টি এখনও আড়ালে রাখছে চাচ্ছেন তারা।
একটি সূত্র জানিয়েছে, মুম্বাইয়ের জুহুতে প্রিয়াঙ্কার বাড়িতে উঠেছেন নিক জোনাস। একই শহরের ভারসোভায় ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী আরেকটি বাড়ি কিনেছেন। এ উপলক্ষে সেখানে ধুমধাম পার্টি আয়োজনের পরিকল্পনা আছে তার। জোনাসকেও দেখা যাবে ওই অনুষ্ঠানে। ফলে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া ও তার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে দেখা হবে ২৫ বছর বয়সী এই তরুণের।
কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে জোনাসের কাজিনের বিয়েতে তার ভাই কেভিন জোনাস, ভাবি ও তাদের সন্তানদের সঙ্গে দেখা করেছেন প্রিয়াঙ্কা। আড্ডা দিয়েছেন প্রেমিকের পারিবারিক বন্ধুদের সঙ্গেও।
জোনাসের পরিবারের অন্য সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় এই তারকার ফলোয়ার হয়েছেন। ইনস্টাগ্রামে দুই তারকার কমেন্টগুলো তাদের মধ্যে প্রেমের গুঞ্জনকে উসকে দিয়েছে।
তাছাড়া যুক্তরাষ্ট্রে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা ও জোনাস। গতবছর মেট গালাতে তাদের প্রথম সাক্ষাৎ হলেও, এবারই প্রথম ভারতে পাশাপাশি দেখা গেলো এই যুগলকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিক জোনাসপ্রিয়াঙ্কা চোপড়া
শেয়ারTweetPin

সর্বশেষ

কিংবদন্তী সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে লেডিস ক্লাবের সংবর্ধনা

জুলাই ১২, ২০২৬

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হলেন সামানজার সাঈদ

জুলাই ১২, ২০২৬

এক নজরে সেমির প্রতিপক্ষ, খেলা কবে কখন

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপের ম্যাচ বিশ্লেষণে স্টুডিওতে আছেন আব্দুল গাফফার

জুলাই ১২, ২০২৬

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা সুইজারল্যান্ড ও ইংল্যান্ড নরওয়ে

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT