চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমির বললেন, হ্যাপি বার্থডে শাহ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

নব্বইয়ের শুরুতে বলিউডে পা রাখেন এক অখ্যাত থিয়েটার অভিনেতা। তৎকালীন নামজাদা অভিনেত্রী হেমা মালিনীর সৌজন্যে সুযোগ ঘটে সিনেমায় অভিনয়ের! সেই শুরু। আর পেছনে তাকাতে হয়নি। এরপর প্রায় তিন দশক ধরে বলিউড শাসন করছেন। তিনি বলিউড বাদশা খ্যাত অভিনেতা শাহরুখ খান। ২ নভেম্বর ৫৩ বছর পা রাখলেন। এমন বিশেষ দিনে বিশ্বের লাখো মানুষের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন শাহরুখ। সেইসাথে তাকে শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় বার্তা দিচ্ছেন তারকারাও।

বিশেষ করে শাহরুখ খানকে উদ্দেশ্যে করে তার সমকালীন আরেক তুমুল জনপ্রিয় তারকা আমির একটি ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। সাম্প্রতিক একটি ছবি পোস্ট করে তিনি লিখেন, হ্যাপি বার্থডে শাহ! যে ছবিটি ছুঁয়ে গেছে আমির ভক্তদেরও।

এরআগে শাহরুখের আসন্ন সিনেমা ‘জিরো’ নিয়েও কথা বলেন আমির। জানান, জিরোর ট্রেলার তিনি দেখেছেন, যা এক কথায় অসাধারণ। সিনেমাপ্রেমীদের এই ছবিটি হলে গিয়ে দেখারও আমন্ত্রণ জানান আমির।

শাহরুখ আমিরের মধ্যে এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন কিছু নয়। কারণ এরআগেও তারা পরস্পরের সিনেমার প্রচারণা করেছেন। ক’দিন আগে শাহরুখকেও আমিরের আসন্ন সিনেমা ‘থাগস অব হিন্দুস্তান’-এর প্রচারণা করতে গেছে।

সোশাল মিডিয়ায় এই শুভেচ্ছা বিণিময়ের পাশাপাশি শোনা যাচ্ছে শাহরুখের জন্মদিন উপলক্ষ্যে সন্ধ্যার পর বিরাট পার্টিরও আয়োজন করা হয়েছে ‘জিরো’ ছবির পক্ষ থেকে। যেখানে উপস্থিত থাকবেন বলিউডের নামজাদা সব অভিনেতা অভিনেত্রীরা। সে অনুষ্ঠানে আরো একবার দেখা যেতে পারে বলিউডের তিন খান খ্যাত শাহরুখ, আমির ও সালমানকে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানজন্মদিনতিন খানশাহরুখ খানসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টার ফাইনালে এমবাপের ফ্রান্সের সামনে হাকিমির মরক্কো

জুলাই ৫, ২০২৬

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে জিতে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT