চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি হারের হতাশায় ভয় পাই: এমবাপে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৪ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

পুরনো বছরের শেষ ও নতুন বছরের শুরু পাঁচ গোলে রাঙিয়েছেন কাইলিয়ান এমবাপে। ডিসেম্বরে জোড়া গোলে ফরাসি কাপের শেষ বত্রিশে তুলেছেন পিএসজিকে। কোপা ডি ফ্রান্স কাপে হ্যাটট্রিকে মাতিয়েছেন লা প্যারিসিয়ানদের।

চোট ও করোনা আক্রান্ত ফ্রেঞ্চ জায়ান্টদের জয়ের ধারাবাহিকতায় রাখা এমবাপে ছুঁয়েছেন ২০০ গোলের মাইলফলক। সাবেক ক্লাব মোনাকো, পিএসজি এবং ফ্রান্সের হয়ে ৩০৯ ম্যাচে ২০১বার জালের দেখা পেয়েছেন ২৩ বছর বয়সী বিশ্বকাপজয়ী ফরাসি।

প্যারিসের ক্লাবটির হয়ে দেড়শ গোল ছুঁয়েছেন এমন তৃতীয় খেলোয়াড় এমবাপে। লা প্যারিসিয়ানদের হয়ে এপর্যন্ত ১৫০ গোল করেছেন। উপরে আছেন মাত্র দুজন, দুই সাবেক, এডিসন কাভানি (২০০) ও জ্লাতান ইব্রাহিমোভিচ (১৫৬)।

সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে লিগ ওয়ানে শতবার জালের দেখা পেয়েছেন এমবাপে। চ্যাম্পিয়ন্স লিগে তার ৩০ গোল। ২৩ বছর বয়সে যা কেউ পাননি। ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ স্কোরারদের সেরা দশের একজন হতে দরকার আর ৪ গোল।

চলতি মৌসুমে ২৪ ম্যাচে ১৫ গোল করার পাশাপাশি সতীর্থদের ১৫ বার জালের দেখা পাইয়ে দিতে সাহায্য করেছেন এমবাপে। বর্তমানে ইউরোপ সেরার মঞ্চে তার গোল ৩০টি। ফরাসি ঘরোয়া লিগে পেয়েছেন ১১৬ গোল।

সম্প্রতি থিয়েরি অঁরিকে সাক্ষাৎকারে এমবাপে বলেছেন, ‘আমি হারের হতাশায় ভয় পাই। চাই পদচিহ্ন রেখে যেতে।’

Reneta

পিএসজিতে এখন ফ্রি-এজেন্ট হয়ে গেছেন ফরাসি তারকা। জানুয়ারির দলবদলে তার সঙ্গে চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে রিয়াল মাদ্রিদ। ফরাসি স্ট্রাইকারের জন্য পিএসজিকে প্রস্তাবও দিয়ে রেখেছে বলে খবর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইব্রাহিমোভিচএমবাপেপিএসজিফ্রান্সরিয়াল
শেয়ারTweetPin

সর্বশেষ

তপুর জোড়া গোল, ইউরোপের মাটিতে অভিষেকেই জয় বাংলাদেশের

জুন ৬, ২০২৬

সান মারিনোর মাঠে এগিয়ে গিয়েও সমতায় থেকে বিরতিতে বাংলাদেশ

জুন ৬, ২০২৬

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেল দু’টি গরুও

জুন ৫, ২০২৬

নওগাঁয় ১৭ জনকে পুশ-ইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

জুন ৫, ২০২৬

শিরোপা ঘরে আনতে চাই: ক্রিসপিন ছেত্রী

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT