চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি ষড়যন্ত্রের শিকার: শাকিব খান

মেহেদী মাসুদমেহেদী মাসুদ
১১:৫১ অপরাহ্ণ ২৩, জুন ২০১৭
বিনোদন
A A
শাকিব খান

শাকিব খান

‘আমি ষড়যন্ত্রের শিকার।’ বললেন দেশের চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। তিনি এখন আছেন সেন্ট্রাল লন্ডনের এক হোটেলে। গিয়েছিলেন ‘চালবাজ’ ছবির শুটিংয়ে। কিন্তু ছবির কাজ হয়নি। আগামী ২৬ জুন দেশে ফিরছেন। এসে সংবাদ সম্মেলন করবেন। তার আগে বেশি কিছু বলতে চান না।

সবার দৃষ্টি এখন শাকিব খানের দিকে। তাকে চলচ্চিত্রে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এফডিসিতে অবাঞ্চিত তিনি। কেউ আর তার সঙ্গে কাজ করতে পারবে না। তিনি কী বলবেন? সন্ধ্যা থেকেই শাকিব খানের সঙ্গে নানা ভাবে যোগাযোগের চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত প্রযোজক মোহাম্মদ ইকবালের মাধ্যমে কথা বলেন শাকিব খান।

জানালেন, এপ্রিল মাসে তাকে যখন নিষিদ্ধ করা হয়, তখন স্বেচ্ছায় তিনি চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে যাননি। চিত্রনায়ক আলমগীরের অনুরোধে গিয়েছিলেন। আর তিনি কারও কাছে ক্ষমা চাননি। পরে সংবাদ সম্মেলনে যা বলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।

​শাকিব খান বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ৫ শতাধিক, চলচ্চিত্র প্রযোজক–পরিবেশক সমিতির সদস্য ২৪০ জন আর চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য ৩ শতাধিক। কিন্তু আন্দোলন করছে হাতে গোনা মাত্র কয়েকজন। কিন্তু যারা তাকে অবাঞ্চিত ঘোষণা করেছে, নিষিদ্ধ করেছে; তারা আসলে কারা, তারা কতজন?

তিনির আরও বলেন, গত ১৮ জুন সংবাদ সম্মেলনে চিত্রনায়ক ফারুকের নাম উচ্চারণ করে তিনি কোনো মন্তব্য করেননি। তিনি ‘সাহেব’ বলেছেন।

শেষে তিনি আরও বলেন, চলচ্চিত্রকে ধ্বংস করার জন্য বড় চক্রান্ত হচ্ছে। যারা কাজ করছে কিংবা কাজ করতে চাচ্ছে, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে, তাদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। তিনি সেই চক্রান্তকারীদের মুখোশ খুলে দিতে চান।

Reneta

আগেই জানানো হয়েছে, চলচ্চিত্র শিল্পী সমিতি আর বরেণ্য চিত্রনায়ক ফারুককে হেয় করে মন্তব্য করার অভিযোগে চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে চলচ্চিত্রের ১৬টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনাকে সবাই হারাতে চাইবে’

জুন ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদকে নিয়ে ভুয়া সংবাদের ছড়াছড়ি

জুন ১৬, ২০২৬

দিল্লি বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর ঘটনা অনাকাঙ্ক্ষিত: ডা. জাহেদ

জুন ১৬, ২০২৬

একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জুন ১৬, ২০২৬

তেজগাঁওয়ে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT