চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি ধোকা দিলে দর্শকরাও আমাকে ধোকা দেবে: শুভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

আরিফিন শুভর ‘একটি সিনেমার গল্প’ মুক্তি পেয়েছে গত এপ্রিলে। নায়ক আলমগীর পরিচালিত ও প্রযোজিত ওই ছবিটি সেভাবে সাফল্য পায়নি। এরপর থেকেই এই নায়ক রয়েছেন কিছুটা আড়ালে। সবাই শুভকে জিজ্ঞেস করছেন, কেন তার এই নিরবতা!

এবার ঢাকাই সিনেমার এই তারকা নায়ক নিজেই জানালেন তার নিরবতার কারণ। জানালেন, তিনি নিজের একটি দর্শনে বিশ্বাস করেন। বলেন, আমি যদি শারীরিক ও মানসিকভাবে কারও দাস না হতে পারি, তবে কারও বিশ্বাসের দাস কীভাবে হবো? আমার নিজের একটা বিশ্বাস রয়েছে। তাই আমি অন্যের বিশ্বাসের দাস হতে চাই না। আমি আমার মতো করে নিজের জীবনকে সাজাবো। এগিয়ে নিয়ে যাবো। যারা যার বিশ্বাস তার কাছে।

আরেফিন শুভ

ফেসবুক লাইভে এসে শুভ মঙ্গলবার দুপুরে আরো বলেন, ইন্ডাস্ট্রিতে একটি রীতি রয়েছে। সেই ট্রেন বা গাড়িতে তিনি উঠতে পারেননি বলেই, তাকে নিয়ে অনেকের অভিযোগ। অনেকেই শুভকে নাকি বলেন, কেন তিনি নিজের প্রমোশন করেন না! শুভ এই প্রমোশনকে বিশ্বাস করেন না। তিনি মনে করেন, আকাশে চাঁদ উঠলেই দেখা যায়। কাউকে বলে দিতে হয়না দেখো আকাশে চাঁদ উঠেছে। শুভ বলেন, হতে পারে এগুলো আমার ভালো দিক কিংবা খারাপ দিক।

আরিফিন শুভ বলেন, আমি চাইবো যেন হাজারবার ফেল করি। ফেল করলে নতুন কিছু করার চেষ্টা থাকে। জীবনে পুরাতন জিনিস বারবার করতে চাইনা। আমি নতুন কিছু করতে চাই। নিজেকে এক্সপ্লোর করতে চাই। একজন শিল্পী হিসেবে আমার কাজ চেষ্টা করে যাওয়া। সফলতার পিছনে কখনো দৌড়ায়নি আর দৌড়াবোও না। সাফল্য অনেকবেশি পিচ্ছিল। তাই আমি সবসময় বিশ্বাসের পিছনে দৌড়াই। এটা আমি করে যাবো। যে যাই বলুক আমি আমার মতো করবো।

‘ছুঁয়ে দিলে মন’ ছবির এই নায়ক বলেন, প্রতিদিন শুটিংয়ের ছবি ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়াতে প্রকাশের পক্ষে আমি নই। বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীদের কাজ যখন নির্মাণাধীন থাকে তখন খুব বেশি সেগুলো দেখা যায় না। যতদিন না পর্যন্ত ফার্স্টলুক বা টিজার না আসে। শুভ জানান, তাকে তার ভক্তরা অনেকদিন ধরে বলছেন তারা কেন নতুন কিছু পাচ্ছেন না। আদৌ কাজ করছি কিনা তারা সন্দেহে রয়েছে।

তিনি বলেন, আমি আমার মতো চুপচাপ করে কাজ করি। মন প্রাণ থেকে বিশ্বাস করি যে, আমি ধোকা দিলে দর্শকরাও আমাকে ধোকা দেবে। আমি যদি শর্টকাটে করে ফেলি, দর্শকরাও শর্টকাটে বেরিয়ে যাবে। তাই আমি দর্শকদের ধোকা না দেওয়ার চেষ্টা করছি।

Reneta

শুভ এখন কাজ করছেন ‘জ্যাম’ ছবিতে। শেষ করেছেন ‘সাপলুডু’ ছবির কাজ। কদিন আগে চুক্তি হয়েছেন ‘মিশন এক্সট্রিম’ ছবিতে। শুভ বললেন, ‘জ্যাম’ কেমন হবে জানিনা। গভীর ক্রাইসিসের গল্প। তবে ‘সাপলুডু’ একদম অন্য ধাঁচের একটা ছবি। থ্রিলার, সাসপেন্স, অল্প অল্প অ্যাকশন সবকিছু রয়েছে। ‘মিশন এক্সট্রিম’ ঢাকা অ্যাটাকের সাফল্যের কারণে তৈরি হচ্ছে না। ‘ঢাকা অ্যাটাক’ যে প্যাশন থেকে তৈরি করা হয়েছিল, ‘মিশন এক্সট্রিম’ একই প্যাশন থেকে নির্মাণ করা হচ্ছে। আমি সিক্যুয়ালের কোনো ছবিতে কাজ করিনি। এটাও ‘ঢাকা অ্যাটাক’-এর সিক্যুয়াল নয়। কিন্তু প্ল্যাটফর্মটা একই।

‘ছবি হিট মানেই সবকিছুই হিট আমি এটা বিশ্বাস করিনা। পর্দায় আমি নিজেকে শতভাগ দেখতে পারলেই হিট মনে করি। ছবির ভবিষ্যৎ কেউ বলতে পারে না। আগামীতে যে ছবিগুলো আসছে সবগুলো নিয়ে আমি সমানভাবে খুশি থাকতে চাই। কোনোটা আকাশচুম্বী প্রত্যাশা আবার কোনোটা কম প্রত্যাশা রাখতে চাইনা। আমি আমার বিশ্বাসের সঙ্গে থাকবো। সফলতা বা বিফলতা ব্যাপার না। আমি আমার জার্নিটা চালু রাখবো। মাঝেমধ্যে একটু ডুব দেব।’

সবশেষে শুভ জানান, তিনি শিগগির দেশের বাইরে ট্রেনিং-এ অংশ নিতে যাবে। উদ্দেশ্য ‘মিশন এক্সট্রিম’। এরপর দেশের বাইরের লোকাল প্রডাকশনের ছবিতে কাজ করবো। অনেক বড় ব্যানারে কাজ করবো। একটা ঐতিহাসিক গল্পে কাজ করবো। আপাতত গোপন রাখতে চাই। সারপ্রাইজ আরও বাকি রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভজ্যামঢাকা অ্যাটাকমিশন এক্সট্রিমলিড বিনোদনসাপলুডু
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT