পরিচালক শামিম আহমেদ রনি এ সময় বেশ আলোচিত। শাকিব খানের নতুন ছবি ‘রংবাজ’ তৈরি করছেন। নিষেধ অমান্য করে তিনি শাকিব খানকে নিয়ে ছবি তৈরি অব্যাহত রেখেছেন, তাই আজ শনিবার বিকালে চলচ্চিত্র পরিচালক সমিতি তার সদস্যপদ বাতিল করেছে। এরপর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি—
‘সুপারস্টার শাকিব খান এবং আমি নিষিদ্ধ, হাহাহা! ব্যক্তিগত আক্রোশ থেকে আর কত কী করবেন তিনি? নাকি নতুনদের তিনি আসতেই দেবেন না? উনি পরপর দু’দিন আমার চিঠি একসেপ্ট করেননি, ক্ষমতার অপব্যবহার করে। আমি ছবি বানাব, শাকিব খান ছবিতে অভিনয় করবেন। ‘রংবাজ’ ঈদে আসবেই, ইনশাআল্লাহ। পারলে ঠেকাক তিনি।’








