চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি উচ্চমানের অভিনেতা নই, মানুষ দয়া করে আমাকে কাজে নেন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

কিংবদন্তি নির্মাতা ও সাহিত্যিক সত্যজিৎ রায়ের ‘ফেলুদা’ চরিত্রে অভিনয় করে ওই নামেই বেশী পরিচিত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। সম্প্রতি তিনি ঢাকার ‘গণ্ডি’ সিনেমার অভিনয় করছেন। সেই সুবাদে রবিবার সন্ধ্যায় ঢাকায় এসে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে অত্যন্ত বিনয়ী ভঙ্গিতে বললেন: আমি উচ্চমানের অভিনেতা নই, মানুষ দয়া করে আমাকে কাজে নেন।

নিজেকে নিয়ে এই কিংবদন্তি অভিনেতা আরো বলেন: আমার যে চেহারা তাতে অভিনেতা হওয়ার চান্সই ছিল না। বড়জোর প্রোডাকশনে চা দেওয়ার গুণ আছে!

‘ভুবন মাঝি’ খ্যাত নির্মাতা ফাখরুল আরেফিন খান নির্মাণ করছেন নতুন সিনেমা ‘গণ্ডি’। এর আগে কক্সবাজার ও লন্ডনে কিছু অংশের কাজ হয়েছে। এবার ছবিটির শেষ অংশের শুটিং শুরুর আগে রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে একটি রেস্টুরেন্টে হাজির হয়েছিলেন পুরো সিনেমার টিম।

Banglabid

শুভজিৎ রায়ের ‘পথের সাথী’ গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ‘গণ্ডি’ সিনেমাটি। রোমান্টিক-কমেডি ঘরানার এই কাহিনী এগিয়ে গেছে মূলত ৫৫ ও ৬৫ বছর বয়সী দু’জন নারী-পুরুষের গল্প নিয়ে। এই দুটি চরিত্রেই অভিনয় করেছেন সব্যসাচী ও সুবর্ণা মুস্তাফা।

‘গণ্ডি’-তে নিজের চরিত্র নিয়ে সব্যসাচী বলেন, ‘বয়স ছাড়া এই চরিত্রের সঙ্গে বোধ হয় আমার আর কোনো মিল নেই। কারণ আমি হয় গুণ্ডা না হয় পুলিশ, নয় গোয়েন্দা এমন ধরনের চরিত্রে অভিনয় করে আসছি এতোদিন। যা নাম হয়েছে ওই সব চরিত্রের জন্যই। তবে প্রথম জীবনে হয়তো দু-একটি এমন চরিত্রে অভিনয় করেছি। তার পর থেকে এমন চরিত্রে আর ডাকা হয়নি আমাকে। আমার এমন চেহারার জন্য হয়তো কেউ আর ওই ধরনের চরিত্রে আমাকে ডাক দেয়নি। গণ্ডির পরিচালক কেন আমাকে এই চরিত্র দিয়েছেন সেটা আমিও বুঝতে পারছি না।’

টলিউড, বলিউড, তামিল এবং ঢালিউড সব জায়গাতেই জনপ্রিয় অভিনেতা সব্যসাচী। অভিনয় করেছেন এই চার ইন্ডাস্ট্রির ছবিতে। জনপ্রিয়তার তুঙ্গে থাকা এ অভিনেতা আজকের এ অবস্থানের পেছনে আসতে কম চড়াই উতরাই পেরোতে হয়নি। তার উঠে আসার পেছনে রযেছে আবার অনেকের অবদানও। নিজ বক্তব্যে স্মরণ করলেন সে সব মানুষকে।

Reneta

তিনি বলেন, ‘অনেকে আমাকে বলে আমার গলা বেশ ভারি। আমার নাকি আবৃত্তির গলা। ভারি গলা হলেই যে আমি ভালো আবৃত্তি করতে পারব তার কোনো গ্যারান্টি নেই। আর আমার যে চেহারা তাতে অভিনেতা হওয়ার কোনো সুযোগই ছিল না। শুটিংয়ের অ্যাসিস্ট্যান্ট যিনি চা দেয়, আমার তার চেয়েও কম গুণ। জানিনা কীভাবে যেন অভিনেতা হয়ে গেলাম। হয়তো শুরুতে অনেক মার খেয়েছি, অনেক বকা খেয়েছি, অনেক ঘাম ঝরিয়েছি, অনেক পরিশ্রম করেছি এই জন্য। এর পেছনে অনেকের অবদানও রয়েছে। তাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।’

‘গণ্ডি’তে সব্যসাচীর বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেতা সুবর্ণা মুস্তাফা। আরও আছেন অপর্ণা ঘোষ ও মাজনুন মিজান। নিজের বিপরীতে সুবর্ণা মুস্তাফাকে পেয়ে নিজেকে সৌভাগ্যবান ভাবছেন বলেই জানালেন এ অভিনেতা।

বললেন, ‘আমার সৌভাগ্য যে আমি এমন একজন অভিনেত্রীর সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি। যিনি অনেক জনপ্রিয় এবং অত্যন্ত গুণী। ফলে এই ছবিতে কাজ করতে এসে একটা বিষয় বুঝেছি এই ছবিতে আমি হ্যাঁ বলে ভুল করিনি।’

অনেক বড় অভিনেতা নন সব্যসাচী। বার বার নিজের বক্তব্যে এমন কথাই উচ্চারিত হলো তার। পরিচালক যদি তাকে বড় ভাবেন তাহলে ভুল। তার উপর ভর করে সিনেমাও চলবে না। ছবি বলবে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর।

এই সময়ে ছবি দেখার প্ল্যাটফর্মের পরিবর্তন এসেছে। কিন্তু হলে বসে বিশাল পর্দায় ছবি দেখার আনন্দ অন্য রকম। তাই হলে গিয়ে ছবি দেখার সময় বের করার আহ্বান জানিয়ে সব্যসাচী বলেন, অনেক কিছুর জন্যই তো আমরা সময় বের করি। অনেক বাজে কাজের জন্যও সময় বরাদ্দ থাকে আমাদের। তাহলে সিনেমা হলে গিয়ে দেখার জন্যও কিছুটা সময় বের করুন। কারণ আমরা অনেক কষ্ট করে শুটিং করি। দুই ঘন্টার একটা ছবি বানাতে প্রায় ছমাস লেগে যায়।’

ছবির মূল শক্তি হচ্ছে লগ্নিকারীরা। সিনেমাকে ভালোবাসা ছাড়াও বাণিজ্যিক লাভের জন্য সিনেমা তৈরি করেন তারা। অথচ ছবিতে যদি বাণিজ্যিক লাভ না আসে তাহলে তারা আর লগ্নি করবেন না। সিনেমাও আর হবে না। তাই ইউটিউব, অ্যাপস ও ইন্টারনেটভিত্তিক অন্যান্য প্লাটফর্মে না দেখে হলে ছবি দেখার আহ্বান জানান দুই বাংলার দর্শকদের প্রিয় জাঁদরেল এ অভিনেতা।

এছাড়াও নিজের বক্তব্যে ভারত ও বাংলাদেশে ছবি আদান-প্রদান ও নির্মাণের ক্ষেত্রে কোনো সীমারেখা থাকার পক্ষে নন তিনি। এই সীমারেখা যখন উঠে যাবে তখন হয়তো আরও ভালো ছবি নির্মাণ হবে বলে নিজের বিশ্বাসের কথা জানান সব্যসাচী। এমনটি হলে আজ না হোক কাল, কাল না হোক পরশু চলচ্চিত্রের সুদিন আসবেই- মন্তব্য করেন গণ্ডির এ অভিনেতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপর্ণা ঘোষগণ্ডিফাখরুল আরেফিন খানভুবন মাঝিমাজনুন মিজানলিড বিনোদনসব্যসাচীসব্যসাচী চক্রবর্তীসুবর্ণা মুস্তাফা
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য হুমকিতে প্রজনন

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

আগস্ট ১১, ২০২৬
ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

আগস্ট ১১, ২০২৬

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

আগস্ট ১১, ২০২৬

ভিএআর প্রযুক্তি নিয়ে যে বড় পদক্ষেপ নিল উয়েফা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন নিয়ম, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT